শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ওমর সিদ্দিকী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ওমর সিদ্দিকী. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ওমর সিদ্দিকী এর ছবি, তিনি একটি পাসপোর্ট সাইজ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের নির্দেশক্রমে দায়িত্বরত প্রক্টর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিনের পরিবর্তে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীকে পরবর্তী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হল। এ দায়িত্ব আগামী ২৩ মার্চ থেকে কার্যকর হবে।

তবে নতুন প্রক্টর কতদিন দায়িত্ব পালন করবেন সে বিষয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

নতুন দায়িত্ব নিয়ে কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের কল্যাণে যাতে কাজ করতে পারি সেজন্য সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি সবাইকে পাশে পাবো।

অধ্যাপক ড. কাজী কামাল উদ্দিন ২০১৭ সাল থেকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…