কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবনের ছবি, শীতকালীন ছুটি বাতিলের প্রেক্ষাপটে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, যেখানে গাছপালা ও ফুলের বাগান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার কারণে তৈরি হওয়া সেশনজট কমাতে শীতকালীন ছুটি বাতিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)প্রশাসন। গতকাল বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, করোনার জন্য দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা সেশনজটে পড়েছে। তাই সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিকভ্যারি প্ল্যান কমিটির সুপারিশে ২০২১ সালের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত বড় দিন ও শীতকালীন ছুটি ছিল। করোনায় শিক্ষা ক্ষতি কাটিয়ে উঠতে শীতকালীন ছুটির ওইসব দিনগুলোতে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু থাকবে।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…