কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, গাছের ছায়ায় সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, চারপাশে সবুজ গাছের ছায়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলে পরীক্ষা। গুচ্ছ পদ্ধতিতে ‘এ ইউনিটে’ অংশ নেয় ২৫০৫ জন পরীক্ষার্থী।

রোববার সকালে থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভিড় করে শিক্ষার্থীরা। করোনা স্বাস্থ্যবিধি মেনে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫৮টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পদ্ধতিতে এ, বি ও সি ইউনিটে ৭ হাজার ২৬ জন পরীক্ষা অংশ নেবে।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…