চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪০ শিক্ষার্থীকে শোকজ

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
৮:৩১ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
শিক্ষা
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভাগ ও বিভাগের শিক্ষার্থীদের ‌‘কটুক্তি’, কথোপকথনের স্ক্রিনশট শেয়ার, শিক্ষকদের সাথে আলোচনা না করে আন্দোলন ও উপাচার্যের শরণাপন্ন হওয়ার অভিযোগে ৪০ শিক্ষার্থীকে শোকজ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ।

শোকজ পাওয়া শিক্ষার্থীরা সবাই বিভাগের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন সাক্ষরিত পৃথক চিঠিতে এ শোকজ করা হয়।

শোকজে বলা হয়, গত ১ সেপ্টেম্বর তারিখ ও তৎপরবর্তী সময়ে বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্ম, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রত্নতত্ত্ব বিভাগ ও বিভাগের শিক্ষকদের নিয়ে নানা ধরনের কটুক্তি ও বিব্রতকর মন্তব্য করে। শিক্ষকের সাথে একাডেমিক আভ্যন্তরীণ যোগাযোগের ভাষ্য উন্মুক্তভাবে উপস্থাপন এবং স্ক্রিনশট শেয়ার করে বিরূপ মন্তব্য করে।

শোকজে আরও বলা হয়, বিভাগের আচলাবস্থা নিয়ে শিক্ষকরা তৎপর থাকা সত্ত্বেও বিভাগীয় একাডেমিক বিষয় নিয়ে ছাত্র-উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের সাথে আলোচনা ছাড়াই আন্দোলনে অংশগ্রহণ ও সরাসরি উপাচার্যের শরণাপন্ন হওয়া বিভাগীয় শৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির লঙ্ঘন। এমন কাজে বিভাগের শিক্ষকরা মর্মাহত। এই অনাকাঙ্খিত কর্মকাণ্ডের জন্য বিভাগীয় একাডেমিক সভার সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হলো। শোকজপত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

শোকজ পাওয়া একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, গত ৩১ আগস্ট স্নাতকের আটকে থাকা পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে তারাও অংশগ্রহণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ছাত্র প্রতিনিধিদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা শুরুর ঘোষণা দেন। সে অনুযায়ী তাদের পরীক্ষাও শুরু হয়।

প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থীর দাবি, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ পরিচিত। মূলত এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা ও আন্দোলন করায় এমন শোকজ দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও দাবি করেছেন।

Reneta

ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন গণমাধ্যমকে বলেন, বিভাগের শিক্ষা সংক্রান্ত সীমাবদ্ধতা এবং করোনাকালীন অচলাবস্থায় সেশন জট নিয়ে ছাত্রদের মনে অসন্তোষ থাকতেই পারে। কিন্তু এটাকে কেন্দ্র করে কোনো শিক্ষককে নিয়ে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলে সে শিক্ষক ছোট হয়, বিভাগ ছোট হয়। পাশাপাশি ওই বিভাগের ছাত্ররাও কিন্তু ছোট হয়। বিভাগের এই ব্যাচের শিক্ষার্থীরা বিভাগের প্রধানের সাথে আলোচনা না করেই নানা সময় এই উদ্যোগ নিচ্ছেন যেটা বিভাগকে বিব্রত করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধু্রী গণমাধ্যমকে বলেন, আমি এ বিষয়টি নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সাথে কথা বলব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT