চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভুলে ভরা মূল সনদ বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কুমিল্লা, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গ্র্যায়জুয়েট শিক্ষার্থীদের ভুল বানানে ভরা মূল সনদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও শিক্ষার্থীর নিজের নামের বানানে ভুল, কোথাও বিভাগের নামে ভুল, আবার কোনো কোনো সনদে আবাসিক হলের নামে ভুল।

শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সনদে এমন ভুল নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে প্রশাসন বলছে, যেসব সনদে ভুল, তা জমা দিলে ঠিক করে দেওয়া হবে।

খোঁজ নিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতক ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সনদে ইংরেজি Public Administration বানানের ক্ষেত্রে লেখা হয়েছে Pablic Administration। এমন ভুল ওই ব্যাচের সকল শিক্ষার্থীদের সনদে আছে।

অন্য এক শিক্ষার্থীর সনদে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের ইংরেজি নামের বানান Nawab Foyzunnesa Chowdhurany Hall এর জায়গায় লেখা হয়েছে Nawab faizunnissa Choudhurani ।

একই সাথে শহীদ ধীরেন্দনাথ দত্ত হলের ইংরেজি নামের বানান দুইটি সনদে দুই রকম লিখা হয়েছে। এসব নামের সঠিক বানান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত বানানের সাথে মিল নেই। ভুল পাওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নামের বানানেও।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্র্যামজুয়েট শিক্ষার্থী মোস্তফা কামাল বলেন: প্রশাসন কতটা অজ্ঞ হলে কারো মূল সনদে এরকম ভুল করতে পারে সেটা আমার জানা নেই। আমাদের ব্যাচের সবার সনদে এমন ভুল। সত্যিই দুঃখজনক।

Reneta

স্নাতক ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিমা আক্তার বলেন: সমাবর্তনে অনেক বিষয় নিয়ে শিক্ষার্থীরা অসন্তুষ্ট ছিলো। তারপরও আমরা চেয়েছি মূল সনদ নিয়ে সন্তুষ্ট থাকতে। কিন্তু মূল সনদে এমন ভুল আমাদের জন্য হতাশার। প্রশাসনকে অবশ্যই এর দায় নিতে হবে।

এ বিষয়ে জানতে সনদ তৈরি ও বিতরণ উপ-কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ-আল-মামুন বলেন: মূল সনদে ভুল হওয়ার বিষয়টি মাত্র জানতে পারলাম। ভুল হওয়ার বিষয়টি দুঃখজনক। আমরা অনেকবার যাচাই করেছি। সে সময় নাম ও রেজিস্ট্রেশন নাম্বারে গুরুত্ব দিয়েছি। আমরা রোববার বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের জানান: মূল সনদপত্র তৈরির আগে বারবার চেক করা হয়েছে। কোনো ভুল থাকার কথা না। তারপরও যদি অনাকাঙ্ক্ষিত ভুল থাকে তবে তা সংশোধন করে আগেরটিকে বাতিল করে নতুন সনদপত্র দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে ডিগ্রী প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ক্ষোভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোনো বিশেষ দেশের পর্যবেক্ষক যেন নির্বাচনে মাতব্বরি না করে: এইচ টি ইমাম

পরবর্তী

মেসি-নেইমারকে পেছনে ফেলে আরেক উচ্চতায় রোনালদো

পরবর্তী

মেসি-নেইমারকে পেছনে ফেলে আরেক উচ্চতায় রোনালদো

আইপিএলের ডাকে বিসিবি ছাড়লেন ট্রেনার মারিও

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT