চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীকে যৌন হয়রানি

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
১০:৫৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার তাকে যৌন হয়রানি করা হয়েছে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।

অভিযুক্ত খোকা মিয়া বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বিআরটিসি বাসের চালক। ঘটনার পর অভিযুক্ত চালকের নিয়োগাদেশ বাতিল করেছে কুমিল্লা বিআরটিসি কর্তৃপক্ষ।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ সূত্রে জানা যায়: গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া করা ৯ নং বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থতার কারণে ১২টায় ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার বাসে উঠে বসে ছিলেন। বাসে উঠে বসার পরে ঘুম চলে আসে শিক্ষার্থীর। ঘুম ভাঙার পর ওই শিক্ষার্থী দেখেন বাস নির্দিষ্ট সময়ের আগে বেলতলী বিশ্বরোড এলাকায় চলে আসে। বাস চালক ও তার সহকারী ছাড়া বাসে কেউ নেই। বাস কোথায় যাচ্ছে এমন প্রশ্ন করলে বেলতলিতে একটা বাস নষ্ট হয়ে আছে সেখানে যাওয়ার কথা বলে বাস চালক। আবার ক্যাম্পাসে ফিরে যাব, ১২ টায় শহরে যাব।

পরে বাসটি গ্যাস নিয়ে শহরে যাবে বলে একটি গ্যাস ফিলিং স্টেশনে যায়।

এসময় বাস চালক বলেন, আপনাদের তো কাল থেকে ক্যাম্পাস বন্ধ। অনেক বিভাগ কক্সবাজার ট্যুরে যাবে। আপনি (ভুক্তভোগী) যাবেন? তখন ভুক্তভোগী শিক্ষার্থী যাবে না বললে বাস চালক আবার বলেন ‘আমি যাব যাওয়া আসা ফ্রি, থাকা খাওয়া শুধু নিজের। ২-৩দিন থাকব। আপনি গেলে তো আপনার সাথে দেখা হবে।’

Reneta

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বাস চালক আমার কাছে ফোন নাম্বার চায় এবং কক্সবাজার যাওয়ার আগে আমাকে ফোন করে জানতে চাইবে আমি যাবো কিনা বলে জানান। তখন ভুক্তভোগী শিক্ষার্থী আমি যাবো না বলার পরেও কেনও নাম্বার চাচ্ছেন বললে বাস চালক বলেন, আচ্ছা নাম্বার না দিলে না দিবেন। জোর করব না। চালক এসময় অশ্লীল ইঙ্গিত করলে ভুক্তভোগী শিক্ষার্থী বাস থেকে নেমে যায়।

এ ঘটনা জানাজানি হবার পর বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তের শাস্তি দাবি করে ক্যাম্পাসের মূলফটক তালা দিয়ে অবস্থান নেয়। এসময় বাসে শিক্ষার্থীকে হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী বাস বন্ধ করে রাখেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত দেয় ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, এই ধরণের ঘটনার শিকার যাতে আর কাউকেই হতে না হয় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পরবর্তীতে যাতে সামনে থেকে কেউ এমন সাহস না পায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিআরটিসির বাস চালক খোকা মিয়া মুঠোফোনে জানান, ‘আমাদের বিআরটিসি বাস কক্সবাজার যায়। কখনও যদি (উনি) যায়, আমরা চালক হিসেবে যাই একথা বলেছি। কিন্তু তাকে যেতে বলিনি। শার্ট বুকের উপরে উঠিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি অন্য একজনের সাথে দুষ্টুমি করছি।’

এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত খোকা মিয়া পলাতক আছেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার চেষ্টা করছি।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার সাথে সাথেই আমরা দোষীকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিলামে কেকেআরের জোড়া ইতিহাস

পরবর্তী

তীব্র শীতে কাউকে যেন মানবেতর জীবনযাপন করতে না হয়

পরবর্তী

তীব্র শীতে কাউকে যেন মানবেতর জীবনযাপন করতে না হয়

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT