চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলিতে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে কুবির বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন।

নিহত সাইফুল খালিদ মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র। তিনি কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান: আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৫ জন গুলিবিব্ধ। খবর পেয়ে কুবি প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) ভর্তি করে।

এদের মধ্যে ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের খালেদ সাইফুল্লাহকে কুমেক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল সোয়া ৭টার দিকে মুঠোফোনে কুবির রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহ ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ওই ছাত্রের মৃত্যুর খবরে কুবিতে বিবদমান ওই দু’গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, ১ অগাস্ট প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হন।

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রদের বেলা ১১টা ও ছাত্রীদের বেলা দুইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বেএক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছিটমহলের স্বাধীনতার এক বছর

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

পরবর্তী

কাবুলে বিদেশি এলাকায় বোমা বিস্ফোরণ

কাবুলে বিদেশি এলাকায় বোমা বিস্ফোরণ

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT