চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত, বাসে আগুন

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১১:০৭ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০২২
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার দেবিদ্বারে বাস চাপায় রবিউল ইসলাম (১৮) এবং সজিবুল ইসলাম সজিব (১৭) নামে  দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মো. জয়দল হোসেনের ছেলে এবং সজিবুল ইসলাম সজিব জেলার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেম মিয়ার ছেলে।

তারা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল। দুর্ঘটনার  খবর পেয়ে স্থানীয় লোকজন ও কলেজের ছাত্ররা এসে সড়ক অবরোধ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুদ আলম জানান, কলেজে ক্লাস শেষে রবিউল ও তার বন্ধু সজিব মোটর সাইকেলে দেবিদ্বার উপজেলা সদরে তাদের বাড়িতে ফিরছিল। তারা বেগমাবাদ এলাকায় পৌঁছার পর কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। উপস্থিত লোকজনের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় আহত সজিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মারা যান তিনি।

এদিকে, দুই ছাত্রের মরদেহ তাদের বাড়িতে নেয়ার পর উভয়ের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাড়িতে ছুটে যায় কলেজের সহপাঠিরা।

Reneta

কলেজের অধ্যক্ষ সফিকুর রহমান বাবুল বলেন, ‘বাস চালকের বেপরোয়া গতির কারণে অকালেই আমাদের কলেজের দুই ছাত্রকে জীবন দিতে হয়েছে। তাই চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে উত্তেজিত লোকজন সড়ক অবরোধ করে বাসে আগুন লাগিয়ে দেয়। পরে আগুনে জ্বালিয়ে দেয়া বাসটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাদুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬

২০২৫ সালে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষকে বিভিন্ন সেবা দিয়েছে ব্র্যাক

মে ১১, ২০২৬

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতি-সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত-এনসিপিসহ নারী এমপিদের ঐকমত্য

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT