কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আরিফুল ইসলাম সুজন (১৮) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত একটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, তারাবির নামাজ পড়ে উপজেলা সদরের দিকে যাওয়া পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। নিহত সুজন হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।
রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান বলেছেন, হত্যাকাণ্ডের বিষয়ে জেনেছি। এখনও থানায় মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।








