চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার জার্সিতে দেখা যেতে পারে কাপালিকে

রেজাউল করিম রেজাউল করিম
৯:২৮ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএলের নিলামে প্রথমে কোনো দল না পেলেও শেষ পর্যন্ত জমজমাট এই আসরে দেখা যেতে পারে অলরাউন্ডার অলক কাপালিকে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তাকে মাঠে দেখা যেতে পারে। চ্যালেন আই অনলাইনকে এ কথা জানিয়েছেন বিপিএল থ্রী’তে কোনো দল না পাওয়া কাপালি নিজেই।

দেশি-বিদেশী অনেক অখ্যাত ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে বিপিএলের দলগুলো। কিন্তু ঘরের মাঠের এই আসরে খেলার জন্য কোনো দলে ডাক পাননি বিপিএলের আগের আসগুলোতে ভালো করা কাপালি।

তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানতে চাইলে ফোনের ওপার থেকে বিপিএলে খেলার সম্ভাবনার সুখবর দেন অলক কাপালি। পরিকল্পনা মন্ত্রী ও সাবেক আইসিসি প্রধান আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিক।

অলক বলেন, ‘পারফর্মেন্স বিচারের আশা করেছিলাম একটা দলে পাবো। আমি মনে করি, আমার যেকোনো একটা দল পাওয়া উচিত ছিলো। কিন্তু সবসময় সব কিছু হয় না। অনেক খারাপ লাগছিলো। তবে কুমিল্লার পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে।’

কুমিল্লা আপনাকে নিশ্চিত করেছে কিনা এমন প্রশ্নে অলক বলেন, ‘আমার দিক থেকে আমি নিশ্চিত করেছি। ওরা সব কিছু নিশ্চিত করে পরে জানাবে।’

অলক আরো বলেন, প্রথমত খুব কষ্ট পেয়েছি। আমাকে কোনো দল ডাকে নাই। আগের আসরের আমার পারফর্মেন্স ভালো ছিলো। সর্বশেষ ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছি। সে হিসাবে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম ডাক পাবো। কিন্তু কী করার, সবসময় আসলে সব কিছু হয় না।’

২০১২ সালে বিপিএল প্রথমবার যখন মাঠে গড়ায় তখন আইকন ক্রিকেটারদের একজন ছিলেন অলক কাপালি। সিলেট রয়্যালসের অধিনায়কও ছিলেন তিনি। টুর্নামেন্টটির সর্বশেষ আসরেও ব্যাটে-বলে দারুণ ঝলমলে ছিলেন তিনি। অথচ এবার দলহীন সেই অলক।

ট্যাগ: অলক কাপালিবিপিএলবিপিএল-২০১৫
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে নেই কাপালি-জুবায়ের

পরবর্তী

সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ আর নেই

পরবর্তী

সাংবাদিক নিজামউদ্দিন আহমেদ আর নেই

দলিত শিশু পোড়ানোকে 'কুকুর পেটানো' বললেন ভারতীয় সাবেক সেনাপ্রধান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT