চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার জঙ্গি আস্তানায় আত্মঘাতী থাকতে পারে: পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি বড় কবরস্থানের কাছে জঙ্গি আস্তানায় একজন আত্মঘাতী জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ আবিদ হোসেন। এছাড়া ওই বাড়িতে সুইসাইডাল ভেস্ট, বোমা এবং গ্রেনেডও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিন তলা ভবনের চারটি ইউনিটের কোন একটিতে ওই জঙ্গি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লার পুলিশ সুপার আরো জানিয়েছেন, মঙ্গলবার রাতে এক জঙ্গিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।

সিটি কর্পোরেশন নির্বাচনে অসুবিধার কথা ভেবে শুক্রবার কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযান চালোনো হবে বলে জানানো হয়েছে।

তাই আতঙ্কিত না হয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধও জানিয়েছেন সিইসি নুরুল হুদা।

সিলেট এবং মৌলভীবাজারের পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গন্ধমতি নামক জায়গায় জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

সিলেটের ঘটনার আগে রাজধানীর আশকোনার র‌্যাবের অস্থায়ী সদর দপ্তরে আত্মঘাতী হামলা, এর একদিন পর র‌্যাবের উপর হামলা চেষ্টা, এরপর আবারও বিমান বন্দরের কাছে আশকোনাতে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এসবের পরে আসে আতিয়া মহলের ঘটনা। টানা চারদিন ধরে আশঙ্কা এবং চিন্তায় নিমগ্ন হয়ে পড়ে সিলেটসহ সারা দেশের মানুষ।

Reneta

এর আগে গত ৭ মার্চ চট্টগ্রামের মিরসরাই এবং ১৫ মার্চ সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছিলো।

মৌলভীবাজার ও কুমিল্লার জঙ্গি আস্তানা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এই অভিযানের জন্য সোয়াটই ‘যথেষ্ট’। তবে প্রয়োজন হলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাজঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT