চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার চিকিৎসকরা নিজেরাই সংগ্রহ করছেন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
১০:১০ অপরাহ্ণ ২১, মার্চ ২০২০
কুমিল্লা, জনপদ, স্বাস্থ্য
A A

সরকারি সরবরাহের পাশাপাশি নিজেদের অধিক সুরক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিজেরাই অর্থ দিয়ে ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগ্রহ করছেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৪টি বিভাগের বিভাগীয় প্রধানদের এ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  অপর দিকে সরকার থেকেও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে।

জানা গেছে, সরকারের পাশাপাশি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিজেরাও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সংগ্রহের জন্য শনিবার বৈঠক করেন।  বৈঠকে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান।  ৩৪টি বিভাগের বিভাগীয় প্রধানদের এ সভায় ৩০ জনের মতো উপস্থিত ছিলেন।

Banglabid

সভায় প্রত্যেক বিভাগের প্রত্যেক চিকিৎসকের জন্য ২টি করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম চাহিদা দেওয়া হয়।  প্রত্যেক চিকিৎসক তা কেনার খরচ বহন করবেন।  সভায় ৫০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত হয়।

হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, নারায়ণগঞ্জের একটি নিটওয়্যার প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে তা সরবরাহ করবে।  তিনি জানান, সরকার থেকেও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এসেছে।  আমরাও সংগ্রহ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিপিই
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT