চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লাকে অপেক্ষায় রেখে ফাইনালে সাকিবের বরিশাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঝারি পুঁজি নিয়ে দুর্দান্ত বোলিং করলেন ফরচুন বরিশালের দুই তরুণ পেসার শফিকুল ইসলাম ও মেহেদী হাসান রানা। তারাই ম্যাচে ফেরালেন সাকিব আল হাসানের দলকে।

শেষ ওভারে মুজিব উর রহমান অল্পতেই আটকে রাখলেন সুনিল নারাইনকে। রোমাঞ্চকর লড়াই শেষে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে উঠেছে বরিশাল। কুমিল্লার ফাইনাল খেলার আশা শেষ হয়ে যায়নি। বুধবার অলিখিত সেমিফাইনালে (দ্বিতীয় কোয়ালিফায়ার) তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সোমবার মিরপুরে রাতের ম্যাচে ১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান তোলে কুমিল্লা। মুজিবের শেষ ওভারে দরকার পড়ে ১৮ রান। দুই উইকেট নিয়ে ৭ রান খরচ করেন আফগান স্পিনার।

ওভারের তৃতীয় বলে নারাইন ছক্কা মেরে কিছুটা আশা জাগিয়েছিলেন জয়ের। কিন্তু মুজিবের ঘূর্ণিতে জাদুতে সমীকরণ মেলাতে পারেনি দুইবারে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা।

দলটির ওপেনার লিটন দাস সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া মইন আলি ২২, ফাফ ডু প্লেসিস ২১, মাহমুদুল হাসান জয় ২০ ও নারাইন করেন ১৭ রান।
দুটি করে উইকেট নিয়েছেন শফিকুল, রানা ও মুজিব। একটি উইকেট নেন ডোয়াইন ব্রাভো।

মুনিম শাহরিয়ারের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও শেষটা ঠিকঠাক করতে পারেনি বরিশাল। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৩ রান করেছে সাকিবের বরিশাল। সর্বোচ্চ ৪৪ রান করেন মুনিম শাহরিয়ার।

Reneta

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। পাওয়ার প্লেতে কোনো উইকেট না পাওয়া কুমিল্লাকে প্রথম উইকেট এনে দেন শহিদুল ইসলাম। ৩০ বলে ৪৪ রান করে মুনিম আউট হন তানভীর ইসলামের বলে৷ একই ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব।

এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। ব্যক্তিগত ১৩ রানে নাজমুল হোসেন শান্তকে ফেরান মইন আলী। ১০ রান করা জিয়াউর রহমানকে আউট করে সুনীল নারাইন। ১৪৩ রানে থামে বরিশালের ইনিংস।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। ২৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার মইন আলী। ১টি করে উইকেট পেয়েছেন নারাইন ও তানভীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশালরানালিড স্পোর্টসশফিকুলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT