অদ্ভুতুড়ে

মেক্সিকোতে কুমিরের বিয়ে

crocodial weding

মানুষের বিয়ের মতোই মেক্সিকোতে কুমিরের বিয়ে হলো। অতিথি আপ্যায়ন, বর পক্ষ ও কনে পক্ষ। এমনকি উৎসব উদযাপনের জন্যে ছিলো ব্যান্ড পার্টিও। কিন্তু বিয়ে হয়েছে কুমির ছানার।

এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে মেক্সিকোর জেলে অধ্যুষিত অঞ্চলে। মেক্সিকোর সান পেড্রো হুয়ামেলোয়ায় কুমির ছানার প্রতীকি বিয়ে হয়েছে। দক্ষিণ মেক্সিকোর জেলে অধ্যুষিত অঞ্চলে জাঁকজমকপূর্ণ আয়োজনে এই বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় মেয়র ভিক্টর আগুইলার বিয়ের আয়োজন করেন। ১৭৮৯ সাল থেকে দেশটিতে অধিক ফসলের আকাঙ্খায় কুমিরের বিয়ের আয়োজন করে আসছে তারা। অন্য সব বিয়ের মতোই নেচে গেয়ে এই বিয়ে উদযাপন করেছে স্থানীয়রা।

বিষয়:কুমিরের বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…