চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

ফরহাদুর রহমান ফরহাদুর রহমান
৩:২৭ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবারো ছাত্রলীগের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চনার অভিযোগ উঠেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী দৈনিক পূর্বাশার কুবি প্রতিনিধি মহিউদ্দিন মাহীকে লাঞ্চিত করে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ছাত্রলীগের দুই কর্মী হলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক নূর উদ্দিন রাসেল ও সদস্য আবদুর রহমান। ভুক্তভোগী মহিউদ্দিন মাহী এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকালে ক্যাম্পাসের কাঁঠাল তলায় বাংলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ সদস্য মোঃ আব্দুর রহমান ও একই বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ নুরুদ্দীন রাসেল র‌্যাগ দেয়ার জন্য মহিউদ্দিনকে ডেকে নেয়। এসময় তারা মহিউদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়াও তারা মহিউদ্দিনকে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেয়।

এ ঘটনার পর থেকে মহিউদ্দিন নিরপত্তাহীনতা ভুগছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

নুরুদ্দীন রাসেলের বিরুদ্ধে ২০১৬ সালের ২০ ডিসেম্বর সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Reneta

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কুবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ ইসলাম গল্পের নেতৃত্বে সহ-সভাপতি দ্বীন ইসলাম লিখন ও মুনতাসির আহমেদ হৃদয়সহ (বহিষ্কৃত) আরও ৭/৮জন এক সাংবাদিকের উপর হামলা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুবিছাত্রলীগ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT