চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে বালু উত্তোলনে দেবে গেছে স্কুল ভবন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:২৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০১৫
পরিবেশ
A A

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাশের নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুল ভবনটির মেঝে দেবে গেছে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

এ অবস্থায় ভবন ধ্বসের আতংকে ক্লাসে যেতে পারছে না শিক্ষার্থীরা। দুর্ঘটনার আশংকায় ভবনে পাঠদান প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঝুঁকির মুখে রয়েছে পুকুর পাড়ের মোবাইল টাওয়ার, মসজিদ, বাজার ও লোকালয়ের বসতভিটা।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর থেকে টানা দীর্ঘ ৪ বছর ধরে শ্যালো মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছেন এলাকার প্রভাবশালী ওসমান গণি।

তবে অভিযোগ অস্বীকার করে ওসমান দাবি করেন, স্কুল ভবনটি খাল ভরাট করে নির্মাণ করায় এ ঘটনা ঘটেছে ।

নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একতলা ভবনের দেয়ালে ফাটল ও মেঝে দেবে যাওয়া দেখে শিক্ষার্থীরা আতংকিত হয়ে বেরিয়ে যায় । এ অবস্থায় সেখানকার পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজার রহমান বলেন, বড় ধরণের দুর্ঘটনার আশংকায় পাঠদান বন্ধ করে দেয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে ।

Reneta

ক্লাস বন্ধ থাকায় পরীক্ষার প্রস্ততি নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। কয়েকজন শিক্ষক ও অভিভাবকের সঙ্গে কথা বললে তারা এমন দাবি তুলে ধরেন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। তিনি বলেন, তদন্ত করে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

দ্রুত বালু উত্তোলন বন্ধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসির ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT