চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুর নিয়ে যে তথ্য আপনি জানতেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
অন্যান্য
A A

পৃথিবীর সবচেয়ে বৈচিত্রময় প্রাণী হলো কুকুর। একটি প্রজাতির যে এতো ধরণের উপ-প্রজাতি থাকতে পারে, ‘কুকুর’ নামক প্রাণীটিকে দেখলেই তা শুধু বিশ্বাস করা সম্ভব। আজকে আমরা যে ‘কুকুর’ বলতে যে প্রাণীকে বুঝি, তার উৎপত্তি মধ্য এশিয়ায়; সম্প্রতি পরিচালিত একটি জিনেটিক গবেষণা অন্তত তা-ই বলে।

মঙ্গোলিয়া বা নেপালের কাছাকাছি এলাকায় প্রথম বন্য নেকড়ে থেকে ধীরে ধীরে বশ মানিয়ে শিকারীরা এদের শিকারে সহায়তার কাজে ব্যবহার করতে শুরু করে। হাজারো বছরের চেষ্টায় মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্বাচিত উপায়ে এদের প্রজনন ঘটিয়েছে, যার ফলে তৈরি হয়েছে নতুন অনেক উপ-প্রজাতি।

কর্নেল ইউনিভার্সিটির ড. অ্যাডাম বয়কো এবং তার সহকর্মীরা মিলে মোট ৪ হাজার ৬শ’ ৭৬টি খাঁটি প্রজাতি (যার সঙ্গে অন্য প্রজাতির সঙ্কর হয়নি) এবং ৫শ’ ৪৯টি ‘গ্রাম্য কুকুরের’ ডিএনএ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসেন।

কুকুর গৃহপালিতকরণ এমন একটা প্রক্রিয়া, যা বিশ্বের বিভিন্ন স্থানেই হওয়ার কথা। কিন্তু আধুনিক কুকুরগুলো নিয়ে পরিচালিত গবেষণায় প্রাপ্ত ফলাফল বলছে ভিন্ন কথা।

ড. বয়কো বলেন, ‘আমরা বের করার চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন স্থানে আলাদাভাবে প্রাণীগুলোকে পোষ মানানো হয়েছে কিনা তার পক্ষে প্রমাণ যোগাড় করার। কিন্তু এমন কোনো প্রমাণই আমরা পাইনি। বিশ্লেষণে মনে হয়েছে প্রজাতিগুলোর উদ্ভব একই এলাকায়।’

গবেষণার ফল যুক্তরাষ্ট্রের ‘প্রসিডিংস অব দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’র জার্নালে প্রকাশিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুকুরজিনতত্ত্বডিএনএ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিএসজি-আর্সেনাল ফাইনাল মহারণ: কৌশল-পরিসংখ্যান কী বলছে

মে ৩০, ২০২৬

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

মে ৩০, ২০২৬

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

মে ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

মে ৩০, ২০২৬

প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’, ভাসছে দর্শকদের প্রশংসায়

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT