প্রভুভক্ত বলে পরিচিত প্রাণী কুকুরকে দিয়ে এবার সমুদ্রের উত্তাল ঢেউয়ে সার্ফিং করালেন সাবেক সার্ফিং বিশ্ব চ্যাম্পিয়ন এবং প্রশিক্ষক।
সিডনির পাম বিচে ক্রিস দে আভিয়াতিজ তার দু’টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী কুকুরকে নিয়ে সার্ফিং করতে নেমে পড়েন।
এ সার্ফিং এর কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাণী ও মানুষের মধ্যে সুস্থ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলাই আয়োজনের মূল লক্ষ্য।







