চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী হয় আলিঙ্গনে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A
হাগ ডে

‘আলিঙ্গন’। ছোট্ট একটি শব্দ। কিন্তু এর ক্ষমতা অনেক। একটু আলিঙ্গন মুহূর্তেই কারও মন ভালো করে দিতে পারে। ভ্যালেন্টাইন উইকে আজ প্রিয়জনকে আলিঙ্গনের দিন। অর্থাৎ ‘হাগ ডে।’

দামী কোনো উপহার দেয়ার প্রয়োজন নেই আজ, কিছুক্ষণের এই স্পর্শই প্রকাশ করবে ভালোবাসার গভীরতা। বিশ্ব ব্যাপী এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। অনেক যায়গায় আয়োজন করা হয় নানা প্রতিযোগিতার।

কী হয় প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরলে? জড়িয়ে ধরলে অক্সিটোসিন হরমোন তৈরি হয় যা রক্তে ছড়িয়ে পড়ে। অক্সিটোসিন মানসিক চাপ, রাগ, একাকীত্ব, দুশ্চিন্তা দূর করতে সহায়তা করে এবং রক্তচাপ কমায়। এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরলে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায়। মাত্র এক মিনিটের আলিঙ্গনেই সেরোটোনিন মস্তিষ্কে সুখের অনুভূতির সৃষ্টি করতে পারে।

হাগ ডে

গবেষকদের মতে প্রিয় মানুষটিকে নিয়মিত যাদের আলিঙ্গন করার সুযোগ মেলে তারা অন্যদের চাইতে তুলনামূলক ভালো এবং সহানুভূতিশীল মানুষ হয়। আশে পাশের মানুষের সঙ্গে তাদের আচরণ সাধারণত ভালো হয়।

এছাড়াও আলিঙ্গন রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকলে শরীরের টিস্যুগুলো নরম থাকে এবং পেশীগুলো শিথিল হয়। ফলে শরীরের যে কোনো ধরণের ব্যথা কমাতে ইতিবাচক ভূমিকা রাখে প্রতিদিন অল্প কিছুক্ষণের আলিঙ্গন।হাগ ডে

Reneta

তাই যখনই মন খারাপ হবে, একা লাগবে কিংবা হতাশায় ডুবে যাবেন, তখন প্রিয় মানুষটিকে বলুন কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখতে। সেই মানুষটি হতে পারে কাছের ভালোবাসার মানুষ, কাছের কোনো বন্ধু অথবা পরিবারের কেউ। কিছুক্ষণের মধ্যেই ভালো লাগায় ভরে উঠবে মন। তাই হাগ ডে উপলক্ষে আজকের দিন তো বটেই, পাশাপাশি প্রতিদিনই প্রিয়জনকে রাখুন ভালোবাসার আলিঙ্গনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিঙ্গনভালোবাসা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজনৈতিক সংলাপে আগ্রহী বিএনপি এবং বিজেপি

এপ্রিল ২৪, ২০২৬

হ্যাটট্রিক সাফ অভিযানের প্রস্তুতি নিতে চট্টগ্রামে ঋতুপর্ণারা

এপ্রিল ২৪, ২০২৬

মাদককাণ্ডে দুই বছর নিষিদ্ধ ব্রেসওয়েল

এপ্রিল ২৪, ২০২৬

ইংল্যান্ড থেকে আরও দু’জন বাংলাদেশ জার্সিতে খেলতে আসছেন

এপ্রিল ২৪, ২০২৬

অভিনেতা তপন আর নেই

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT