চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী হিসেবে শ্রীলঙ্কায় যাচ্ছেন জানেন না সুজন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে শ্রীলঙ্কায় পাঠাচ্ছে বিসিবি এটা মোটামুটি পরিষ্কার। স্টিভ রোডস চলে যাওয়ার পর থেকে সাবেক এ ক্রিকেটারের অধীনেই অনুশীলন করছে টিম টাইগার্স। তবে বুধবার নিজের অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুজন। সঙ্গে জানিয়েছেন, স্বল্প সুযোগটুকুই কাজে লাগাতে চান পুরোপুরি।

শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সুজনের অধীনে বুধবার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বিসিবির একাডেমি মাঠে সংবাদ মাধ্যমের সামনাসামনি হতেই জানালেন, বোর্ড এখন আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি তার সঙ্গে। কী হিসেবে কাজ করছেন সেটাও নন পরিষ্কার।

‘আমার সঙ্গে কোনো কথাই হয়নি। আমাকে আকরাম ভাই (আকরাম খান, বিসিবির পরিচালক) বলেছে এখন তুই দেখাশোনার দায়িত্বে থাক যেহেতু আমাদের কোচ নেই এখন। কিন্তু বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিসিয়ালি যোগাযোগই করেনি এখন পর্যন্ত।’

‘সবচেয়ে বড় কথা হল, এতদিন পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে আছি। আমার একটাই কথা সবসময় যেন দেশের জন্য কাজ করতে পারি। কিন্তু আমি জানি না এখন পর্যন্ত কী হিসেবে কাজ করছি। হয়তো এই সময়ের মধ্যে (শ্রীলঙ্কা সফরের আগেভাগে) নতুন কোচ পেয়েও যেতে পারি। আপাতত দুই-তিনদিন ট্রেনিং সেশনে কাজ করবো অবশ্যই। শ্রীলঙ্কায় যাওয়ার আগে পরিষ্কার হওয়া যাবে।’

কয়েকদিন আগেই দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুজন। বুধবার সেটা আবারও বললেন। টাইগারদের সঙ্গে লম্বা সময় ধরে কাজ করার অভিজ্ঞতা থাকায় দায়িত্বটা তার জন্য সহজ হবে বলেই মনে করছেন।

‘স্টিভ রোডস (বাংলাদেশ দলের সদ্য সাবেক কোচ) যখন বাংলাদেশ দলে আসলো তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর ভালো হয়নি। পরে কিন্তু তার অধীনে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ জিতেছে। একটা কোচের পরিকল্পনা করার জন্য সময়ের প্রয়োজন হয়। যদিও বাংলাদেশ দলের পরিকল্পনা আমি ভালোভাবেই জানি। তবে দীর্ঘমেয়াদে সময় পেলে একজন কোচের জন্য কাজ করতে সহজ হয়।’

Reneta

ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কা সফরে থাকছেন না সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে দলের ভারসাম্য নিয়ে দুশ্চিন্তায় সুজন। তবে আশা, সাকিবের জায়গায় যে-ই আসুন না কেনো, তিনি সুযোগটা ভালোমতই কাজে লাগাবেন।

‘সাকিব তো সাকিবই। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। ওকে না পাওয়াটা মানে দলের ভারসাম্য এদিক-ওদিক হয়ে যাওয়া। সাকিবের জায়গায় যেই আসবে তার জন্য বড় সুযোগ নিজেকে প্রমাণের। তিনে ব্যাটিং করার ভালো সুযোগ থাকবে। তরুণদের জন্য ভালো সুযোগ। ’

বিশ্বকাপ থেকে ফিরেই নতুন লড়াইয়ে নামতে হচ্ছে মাশরাফী বাহিনীকে। যতটুকু বিশ্রাম হয়েছে দলের কাজে লেগেছে বলেই মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তরতাজা হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই করবে বলেও আশা তার।

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদ মাহমুদ সুজনবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT