চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী বলছেন এক জয়ের ভবিষ্যদ্বাণী করা ম্যাককালাম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র দিন তিনেক আগেই বাংলাদেশ নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতবে বাংলাদেশ। অল্প সময়েই তার সেই ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে টাইগাররা। অথচ ম্যাককালামের ভবিষ্যদ্বাণীতে টাইগারদের জয়ের কথা ছিল কেবল শ্রীলঙ্কার বিপক্ষে।

বাংলাদেশের জয়ের পর নিজের মনোভাব বদলে ফেলেছেন ম্যাককালাম। টাইগারদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সে সাউথ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ক্রিকেট দল। আমার প্রত্যাশা ছিল সাউথ আফ্রিকা জিতবে। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। আমার ভবিষ্যদ্বাণীকে এভাবে ভুল প্রমাণ করায় ধন্যবাদ জানাই।’

ধন্যবাদ জানালেও নিজের অবস্থান থেকে খুব একটা সরে আসেননি ম্যাককালাম। টুইটে কিউইদের তারকা সাবেক আরও লিখেছেন, ‘শেষ দল তারা (বাংলাদেশ) হবে না, আমার মনে হয় শেষ পর্যন্ত গড়পড়তার একটি অবস্থানে থাকবে। সব জিততে পারবে না।’

সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অবশ্য আরও একটি পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন সাবেক কিউই অধিনায়ক। ইংল্যান্ডের কন্ডিশন এবং সেখানে এশিয়ার দলগুলো ফলাফলের ভিত্তিতে এমন ভবিষ্যদ্বাণী করেছেন বলে জানান। তবে টাইগাররা শুরুতেই তাকে গলদ প্রমাণ করেছে। এখন সময় আরও বড় কিছু করে দেখানোর। কারণ বাংলাদেশের পরবর্তী ম্যাচই যে ম্যাককালামের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষেই।

রোববার প্রোটিয়াদের বিপক্ষে ২১ রানের জয় তুলে নেয় আগে ব্যাট করে নিজেদের রেকর্ড ৩৩০ রান সংগ্রহ করা বাংলাদেশ।

ভবিষ্যদ্বাণীর পর থেকে বাংলাদেশে ব্যাপকভাবে নিন্দিত হচ্ছেন ম্যাককালাম। বিশ্বকাপে কে কয়টি ম্যাচ জিতবে তার একটি হিসাব কষে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে লেখা ছিল বাংলাদেশ জিতবে কেবল একটি ম্যাচ। আর সেটা শ্রীলঙ্কার বিপক্ষে। আর শ্রীলঙ্কাও জিতবে একটি ম্যাচ।

Reneta

বাংলাদেশের ক্ষমতা সম্পর্কে ম্যাককালামের ভবিষ্যদ্বাণী এমনই মর্মান্তিক ছিল যে, তিনি বলেছিলেন আফগানিস্তানের বিপক্ষেও মাশরাফী বিন মোর্ত্তজা দল জিতবে না।

মারকাটারি সাবেক এ ব্যাটসম্যানের মত ছিল, বিশ্বকাপে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের কাছে হারবে বাংলাদেশ।

ম্যাককালামের মতে, লিগপর্বে নয় ম্যাচের আটটিতে জিতে আধিপত্য দেখাবে ইংল্যান্ড। তার ফেভারিট লিস্টে আছে অস্ট্রেলিয়া-ভারতও। তার ধারণা, ভারতও লিগপর্বে আট ম্যাচ জিতবে।

ভবিষ্যদ্বাণী অনুযায়ী, অস্ট্রেলিয়া নয় ম্যাচের ছয়টিতে, তার নিজের দেশ নিউজিল্যান্ড পাঁচটিতে জিতবে। পাঁচ জয়ে তার দেশ সেমিফাইনাল খেলবে বলেও মত তার।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও পাকিস্তান প্রতিটি দলই নয় ম্যাচের চারটিতে জিতবে। বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে আফগানিস্তান জিতবে দুই ম্যাচে। সবার তলানিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুটি দলই একটি করে ম্যাচ জিতবে বলে ভবিষ্যদ্বাণী ম্যাককালামের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ম্যাককালামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জের পথে মমতাজউদদীনের মরদেহ

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জের পথে মমতাজউদদীনের মরদেহ

করোনা

শাহজালালে জরুরি অবতরণের পর উড়োজাহাজের পুনরায় উড্ডয়ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT