চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী ঘটলে চ্যাম্পিয়ন লিভারপুল, বলে দিলেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা লিভারপুলের বিরুদ্ধে পরিকল্পনা নিয়ে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যদি আমরা মাত্র দুই পয়েন্ট খুইয়ে ফেলি, তাহলে চ্যাম্পিয়ন হবে লিভারপুল। আর যদি সব ম্যাচ জিতি, আমরাই হবো চ্যাম্পিয়ন। খেলোয়াড়রা এটা জানে। জানি আমাদের সামনে কঠিন খেলা আছে। আমাদের অবশ্যই এই ম্যাচের মতো পারফর্ম করার চেষ্টা করতে হবে এবং সব ম্যাচ জিততে হবে। এমন করতে পারলে আমরা উদযাপন করবো। না হলে লিভারপুলকে অভিনন্দন জানাবো।’

বুধবার রাতে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে জয়ের পর এভাবেই বলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াই জমিয়ে রাখা ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। সমান খেলায় মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপার দৌড়ে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অলরেডরা। গার্দিওলা নিজেও মানছেন শেষঅবধি সামান্য ব্যবধানেই হবে শিরোপার নিষ্পত্তি।

Banglabid

ইপিএলে সিটি ও লিভারপুলের আরও ৬ ম্যাচ করে বাকি আছে। সব ম্যাচ শেষে যদি দুদলের পয়েন্ট সমান হয়, গোল পার্থক্যে বর্তমানে গার্দিওলার দলের চেয়ে এগিয়ে থাকার ধারাবাহিকতা ধরে রাখলে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়াটার সম্ভাবনা প্রবল।

চলতি মৌসুমে ইতিমধ্যে সিটি দুই আয়োজন থেকে বিদায় নিয়েছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে কারাবাও কাপ থেকে ছিটকে গেছে। গত শনিবার এফএ কাপের সেমিফাইনালে লিভারপুলের কাছে হেরে শেষ হয়েছে গেছে আসর।

অন্যদিকে, লিভারপুলের সামনে মৌসুমে চার ট্রফি জয়ের হাতছানি। চেলসিকে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের চ্যাম্পিয়ন হয়েছে ক্লপের দল। ১৪মে একই প্রতিপক্ষের সঙ্গে এফএ কাপের ফাইনাল জয়ের মিশনে নামবেন সালাহ-মানেরা।

Reneta

ইপিএলে ম্যানসিটি একটু পা ফসকালেই ট্রফি জিতে যাওয়া মোটেও অসম্ভব নয়। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে সামনে পাচ্ছে লিভারপুল। সেমির বাধা টপকালে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোকিত স্থাপনা: মোহাম্মদ আলী মসজিদ

পরবর্তী

আমি সবসময় তৈরি হতে থাকি, কখনও বসে থাকি না: ভাবনা

পরবর্তী
একজন নারী হাসিমুখে, পটভূমিতে অন্যরা ব্যস্ত, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি সবসময় তৈরি হতে থাকি, কখনও বসে থাকি না: ভাবনা

এরিক কোচ ফুটবল মাঠে নির্দেশনা দিচ্ছেন, ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

এরিক কোচ হলে ১২ ফুটবলারকে ছাড়তে হবে ওল্ড ট্রাফোর্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ইজারাদার গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT