বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ভাইজান’ সালমান খানের সাথে পাঙ্গা নেওয়া মানেই যেন নিজের বিপদ নিজে ডেকে আনা। তারকাদের অনেকেই এই ভুল করেছেন। যাদেরই একজন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং।
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘আশিকি ২’ এর গান ‘তুম হি হো’র সুবাদে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়েছিলেন জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিং। যার পর থেকে আট হোক কিংবা অষ্টাদশী, গায়িকী দিয়েই সকলের মনে ঝড় তুলতে পারেন অরিজিৎ। সেই অরিজিৎ সিংয়ের সাথেই একবার দ্বন্দ্বে জড়িয়েছিলেন সালমান খান।
মূলত ২০১৪ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটির জন্য পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। এসময় শোয়ের সঞ্চালনা করছিলেন সালমান খান ও রীতেশ দেশমুখ। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে অনেকটাই দেরি করেছিলেন অরিজিৎ সিং। কারণ দর্শকের আসনে বসে খানিকটা ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তারপর সেই ঘুম চোখ নিয়ে মঞ্চে উঠবার পর ভাইজান তার নিজস্ব স্টাইলে প্রশ্ন করেছিলেন, ‘ঘুমিয়ে পড়েছিলে?’
যার জবাবে অরিজিৎ বলে বসেন কী করব? আপনারা তো ঘুম পাড়িয়ে দিলেন? তবে সালমানের সঞ্চালনা নিয়ে এমন প্রশ্ন তোলা এটাই মোটেই স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেননি তিনি।
তবে ভাইজানও চুপ থাকার পাত্র নন, তার উত্তরে পাল্টা বলেছিলেন, এইরকম গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বেই। ব্যাস, সেই থেকেই ঝামেলার শুরু দুজনের। যার প্রেক্ষিতে আজও নিজের কোন সিনেমায় অরিজিৎকে দিয়ে গান গাওয়াননি সালমান।








