ভিডিও নিউজ

কী অভিযোগে তারেক-জোবায়দার কারাদণ্ডাদেশ

BNP leaders addressing the media at a protest rally, surrounded by microphones and supporters. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানেকে ৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলায় অবৈধ সম্পদ বাজেয়াপ্ত পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি ও জোবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আসামীরা অসহযোগিতা করলেও এই রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ফরমায়েশি ও সাজানো বলছেন বিএনপি’র আইনজীবীরা।

বিষয়:অবৈধ সম্পদ কারাদণ্ডাদেশ জুবাইদা রহমান তারেক রহমান দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…