চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিয়েল্লিনির চোখে সালাহকে করা রামোসের ফাউল ‘মাস্টারস্ট্রোক’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৭, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কিয়েভে ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত ভালোই চলছিল সবকিছু। একসময় লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহকে অনেকটা জোরেই চেপে ধরে ফেলে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ব্যথায় কাতর সালাহ শেষপর্যন্ত আর ফাইনাল শেষ করতে পারেননি, অল্পের জন্য হাতছাড়া হতে বসেছিল বিশ্বকাপে খেলাও। ফাইনালটা ৩-১ গোলে হেরে বসে লিভারপুল।

ফাইনালে রামোসের সেই ফাউলের পর আলোচনা-সমালোচনা হয়েছে বিস্তর। এমন ‘গর্হিত’ ফাউল করার পর কেনো কার্ডও দেখলেন না রিয়াল অধিনায়ক, সেটা নিয়েও হয়েছে সমালোচনা। সেই ফাউলের পক্ষে হাতেগোনা মানুষ বলতে গেলে ছিলেন খুবই কম। দুবছর বাদে জুভেন্টাস সেন্টারব্যাক জর্জিও কিয়েল্লিনি বলছেন, রামোসের ওই ফাউলটা ছিল মাস্টারস্ট্রোক।

আত্মজীবনীতে রামোসকে নিয়ে কিয়েল্লিনি লিখেছেন, ‘সে বিশ্বের সেরা ডিফেন্ডার।’

‘অনেকে বলে সে আবেগপ্রবণ, তার মাঝে কৌশল কম। শুধু তার ভুলেই ৮-১০টা গোল বেশি হজম করতে হয় রিয়ালকে। আমার কাছে উল্টো মনে হয়। তার যে ব্যবহারিক জ্ঞান, তার স্ট্রাইকার হওয়া উচিত ছিল।’

‘তার মাঝে দুটো বৈশিষ্ট্য আছে যা সবার নেই। কোনো যুক্তি ছাড়াই, প্রয়োজনে শয়তানি বুদ্ধি দিয়ে, প্রতিপক্ষের ইনজুরি ঘটিয়ে হলেও সে জানে বড় ম্যাচে কীভাবে আচরণ করতে হয়।’

‘২০১৮ সালে সালাহকে ফাউল করা ছিল তার একটা মাস্টারস্ট্রোক। সে অনেকবারই বলেছে যে কোনো উদ্দেশ্য নিয়ে ওটা করেনি। দশবারের নয়বারই সে এমনটা করত। দরকার হলে প্রতিপক্ষের হাত ভেঙে হলেও সে কিছুতেই তাকে যেতে দেবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিয়েল্লিনিচ্যাম্পিয়ন্স লিগ-২০১৮রামোসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT