চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিয়েভের বদলা প্যারিসে নিতে চান সালাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
অলৌকিক ফুটবল খেলোয়াড়, মাঠে উল্লাসে ভরা মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ সালের ফাইনাল বসেছিল ইউক্রেনের রাজধানী কিয়েভে। লিভারপুলকে হতাশায় ডুবিয়েছিল রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেলের নৈপুণ্যের কাছে শিরোপা হাতছাড়া করেছিল অলরেডরা। চার বছর পর প্রস্তুত আরেকটি শিরোপার মঞ্চ, প্রতিপক্ষ সেই লস ব্লাঙ্কোস। এবার ফাইনাল প্যারিসের, যেখানে বদলাটা সুদে-আসলে নিতে চান মোহাম্মেদ সালাহ।

মিশরীয় তারকা নিজেকে আক্রমণভাগের সেরা খেলোয়াড় দাবি করে লা লিগা জয়ীদের প্রতি এক প্রকার চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন। কিয়েভে হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি দলকে কোয়াড্রপল জেতাতেও আশাবাদী ইয়ূর্গেন ক্লপের অন্যতম সেনানী।

স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে মহারণের আগে ধুলো জমা স্মৃতিতে নাড়া দিয়েছেন সালাহ। তার কাছে সেই হার এতটাই দগদগে যে ম্যাচটিকে মনে হচ্ছে গতকাল খেলেছেন।

Banglabid

‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষবারের ফাইনালের কথা মনে আছে, যেন গতকাল খেলেছিলাম। সেবার চোটে পড়ে মাঠ ছাড়াটা আমার জন্য কষ্টের ছিল। কিন্তু আমাকে বিষয়টি মেনে নিয়ে এগোতে হয়েছিল। ওই কারণেই পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম।’

চলতি মাসের ২৯ তারিখ প্যারিসের স্তাদি ডে ফ্রান্সে ইউরোপসেরা ক্লাব হওয়ার লক্ষ্যে নামবে অলরেডরা। প্রতিপক্ষ রিয়ালকে পেয়ে কিছুটা উত্তেজিত সালাহ।

‘ফাইনালে আবারও তাদের মুখোমুখি হতে রোমাঞ্চিত বোধ করছি। আমরা এবার ভালো করতে চাই।’

Reneta

নিজেকে আক্রমণভাগের সেরা খেলোয়াড় দাবি করা সালাহ আশাবাদী মৌসুমে চার শিরোপা ঘরে তোলার। কারবাও কাপের পর এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগের শিরোপা মাথার উপর উঁচিয়ে ধরতে চান মিশরীয় ফরোয়ার্ড।

‘আশা করি আমরা কোয়াড্রপল জিততে পারব। আমি প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনকিয়েভচ্যাম্পিয়ন্স লিগপ্যারিসপ্রিমিয়ার লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-দিদার-সরোয়ার

পরবর্তী

আরব আমিরাত প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
বাংলাদেশের রাজনীতির দুই নেতার ছবি, পুরুষ ও নারী, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাত প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

হুয়াওয়ে’র গার্টনার পিয়ার ইনসাইটস স্বীকৃতি অর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্টনার পিয়ার ইনসাইটস কনজ্যুমারস চয়েসের স্বীকৃতি হুয়াওয়ে’র

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT