এগার তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে প্রয়াত ইরানি নির্মাতা কিয়ারোস্তামি কে বিশেষ সম্মান সূচক পুরস্কারে ভূষিত করা হবে। ইভেন্টের ইতিহাসে এবারই প্রথম এই পুরস্কার দেয়া হবে। বৃহস্পতিবার এই পুরষ্কার প্রদানের পরিকল্পনার বিষয়ে জানানো হয়েছে।
কিয়ারোস্তামির সর্বশেষ ছবি ‘টোয়েন্টিফোর ফ্রেমস’ এর জন্য আয়োজকরা প্রয়াত এই নির্মাতাকে বিশেষ এই পুরস্কারে ভূষিত করবেন। ‘টোয়েন্টিফোর ফ্রেমস’ ছবিতে প্রকৃতির কিছু অসাধারণ স্থির চিত্র দেখানো হয়েছে। ছবিটিতে ২৪টি সংক্ষিপ্ত খণ্ড-চিত্র আছে। প্রতিটির দৈর্ঘ্য সাড়ে ৪ মিনিট। এই খণ্ড-চিত্রগুলো তৈরি হয়েছে কিয়ারোস্তামির পছন্দের আলোকচিত্র নিয়ে। এসব চিত্রের বেশির ভাগ তার নিজের তোলা এবং ৪০ বছরের সংগ্রহ। ছবিটিতে কোনো সংলাপ নেই। মানুষের উপস্থিতিও দুর্লভ।

অস্ট্রেলিয়ার ব্রিসবেন এ অনুষ্ঠিত হবে এগার তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড। ২৩ নভেম্বর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেহরান টাইমস।