চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরী উন্নয়ন কেন্দ্রে যৌন নির্যাতনের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা অনেক মেয়ে কেন্দ্রের নিরাপত্তা প্রহরীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।

এমন একটি অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এক নিরাপত্তা প্রহরীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, যথাযথ তদারকি না থাকায় এসব ঘটনা ঘটছে।

২৬ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহা অভিযোগ করেন, ঢাকা ও সিলেট কারাগার এবং গাজীপুর নারী ও শিশু পুনর্বাসন কেন্দ্রে নারীরা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন।

প্রধান বিচারপতির এ মন্তব্যের সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ১১টায় চ্যানেল আই প্রতিনিধি গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে যান। কিন্তু মুল ফটক দিয়ে প্রবেশের সময়ই নিরাপত্তা প্রহরীরা বাধা দেন।

অফিসে কোনো কর্মকর্তা আছেন কিনা জানতে চাইলে ওই নিরাপত্তা প্রহরী জানান, অফিসে কেউ নেই।

Reneta

একটু পরে সেখানকার অফিস থেকে বেরিয়ে আসেন এক এনজিও প্রতিনিধি। তিনি জানান, সেখানে তিনি মেয়েদের কাউন্সেলিং করেন। অফিসে কেউ না থাকায় তিনি নিজেও চলে যাচ্ছেন।

এনজিও প্রতিনিধির কাছে থেকে পাওয়া ফোন নম্বরে খোঁজ করা হয় তত্ত্বাবধায়ক তাসনিম ফেরদৌসীকে। কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি।

খবর পেয়ে গাজীপুর সদর থেকে কেন্দ্রে আসেন সমাজ সেবা অধিদপ্তরের দুই কর্মকর্তা। তাদের কাছে জানতে চাওয়া হয়, বন্দী কিশোরীদের উপর যৌন নির্যাতন হওয়ার অভিযোগ সম্পর্কে।

তাদের বক্তব্য, তারা এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন। তারা ঢাকায় প্রধান কার্যালয়ে তাদের যে মুখপাত্র আছে,  তার সঙ্গে যোগাযোগ করতে বলে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেন্দ্রের এক কর্মচারি জানালেন, এক কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে নিরাপত্তা প্রহরী কাওসার ভূঁইয়াকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের তদন্তেও কিশোরী উন্নয়ন কেন্দ্রে নারীদের উপর যৌন নির্যাতনের বিষয়টি ধরা পড়ে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) এস এ মোস্তফা কামাল বলেন, প্রধান বিচারপতির বক্তব্য শুনে তিনি নিজে সেখানে গিয়েছেন। সেখানে থাকা কিশোরীদের কাছে জানতে চেয়েছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন পাঁচ ছয়জন মেয়ে অভিযোগ করে তারা নিরাপত্তারক্ষীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি জানান, এক মেয়ের অভিযোগ প্রমাণ হওয়ায় কাওসার ভূঁইয়া নামের এক নিরাপত্তা রক্ষীকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

কিশোরী উন্নয়ন কেন্দ্র ছাড়াও গাজীপুরের কারাগার এবং মহিলা উন্নয়ন কেন্দ্রের বন্দীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন কিনা, তা তদন্ত করে দেখছে জেলা প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরী উন্নয়ন কেন্দ্রনারী লাঞ্ছনাযৌন নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT