চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিপিং পেলেই ‘আরও ভালো’ ব্যাটিং

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:১৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোর জন্য মুশফিকুর রহিমের দুর্বলতার কথা সবারই জানা। কিপিং প্রসঙ্গে কথা উঠলেই জানান, কাজটি করতে কতটা উপভোগ করেন। দায়িত্ব তার ব্যাটিংয়েও সাহায্য করে বলে একাধিকবার মন্তব্য করেছেন মুশফিক।

মুশফিকের বিশ্বাস যে অমূলক নয় সেটির প্রমাণ মিলেছে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে। খেলেছেন অপরাজিত ২১৯ রানের ইনিংস। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে যখন ডাবল সেঞ্চুরি পান, তখনও উইকেটের পেছনে দাঁড়ানোর দায়িত্বে ছিলেন মুশফিকই।

তখন অবশ্য দলে একাধিক কিপার ছিল না। লিটন দাস দলে আসার পর থেকে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আসে কীভাবে মুশফিককে নির্ভার রেখে ব্যাটিংয়ে আরও মনযোগী করা যায়। যে কারণে জিম্বাবুয়ে সিরিজের আগে ৬ টেস্ট কিপিং করেননি মুশফিক। লম্বা সময় পর গ্লাভস হাতে নেন এই সিরিজেরই প্রথম টেস্টে, সিলেটে।

বিশ্বের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সোমবার মিরপুরে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পর কিপিং প্রসঙ্গে মুশফিক কথা বললেন সবিস্তার। কিপিংয়ে নিয়মিত হতে পারলে ব্যাটিং আরও ভালো হবে, এমন বিশ্বাসের কথা আবারও শোনালেন সাংবাদিকদের।

‘কিপিং আমাকে অনেকবেশি সাহায্য করে। এমন নয় কিপিং করলে প্রতি ম্যাচেই একশ বা দুইশ করব। কিন্তু কিপিংটা আমার কাছে একটা প্রক্রিয়া এবং আমি প্রক্রিয়ায় অনেকবেশি বিশ্বাসী। আমার মনে হয় এটা অনেক সাহায্য করে। এখন টিম ম্যানেজমেন্ট যেটা চাইবে সেটা তো তাদের ব্যাপার। সেভাবেই অবদান রাখতে চেষ্টা করি।’

‘অনেক সময় কিপিং করে ব্যাটিং করলে বা ব্যাটিং করে কিপিং করলে কর্মভার বেশি হয়ে যায়। কিন্তু আমার জন্য এটা চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ উপভোগ করি। ড্রেসিংরুমে বসে থাকতে চাই না। যতক্ষণ মাঠে থাকব যেন দলের জন্য কিছু করতে পারি, নইলে খারাপ লাগে। সামনেও এই দায়িত্ব আমাকে দিলে মনে হয় আমি বেটার রেজাল্ট দিতে পারব।’

Reneta

ঢাকা টেস্টে মুশফিকের ব্যাটিংয়ে থাকার ক্ষণটা ১৫০ ওভার দীর্ঘ। মোট ৫৮৯ মিনিট উইকেটে কাটিয়ে খেলেন ৪২১ বল। ১০ মিনিট পরই আবার নেমে যান কিপিং করতে। বিশ্রামের কথা ভাবেননি একবারও। কিপিং কীভাবে দলকে সাহায্য করে সেই উদাহরণও দিলেন মুশফিক।

‘কিপিং করেছি কারণ উইকেটে ছিলাম, সেই ফিডব্যাক যেন বোলারদের দিতে পারি। যত সহজে বুঝতে পারব অন্যরা পারবে না। তাইজুল যখন একটা প্রান্ত থেকে বল করছিল, বললাম অন্যদিক থেকে করতে। কারণ শন উইলিয়ামস যখন অন্যদিক থেকে বল করছিল, বল একটু উঠছিল-নামছিল। ওই প্রান্ত থেকে বাঁহাতি স্পিন কঠিন হবে। মাসাকাদজা কিন্তু সেই প্রান্ত থেকেই আউট হয়। এটা নাও হতে পারত, কিন্তু এই টেস্টটা আমাদের যেকোনো ভাবে জিততে হবে। সেজন্য ক্লান্তি থাকার পরও কিপিং করা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT