চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু বিনিদ্র রাত কাটবে মাশরাফীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

কথাগুলো মাশরাফী বিন মোর্ত্তজার। সাকিবের দুই বছরের নিষেধাজ্ঞায় যখন স্তব্ধ বাংলাদেশ, বিস্ময়ে বাকরুদ্ধ ক্রীড়াপ্রেমীরা, তখন দীর্ঘ সময়ের সহযোদ্ধার দুঃসময়ে মনের রক্তক্ষরণের কথা এভাবেই লিখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বেদনা আর আশার কথা প্রকাশ করতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে।

হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মাশরাফী বাস্তবতাকে মেনে নিয়ে বলছেন আশার কথাও। সাকিব নিজেও শুনিয়েছেন দৃঢ়চিত্তে ফিরে আসার কথা। নিষেধাজ্ঞা পাওয়ার পর মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শক্তি সঞ্চয় করে ফেরার কথাই বললেন তিনি।

‘যেভাবে আপনারা আমাকে সমর্থন করে এসেছেন, বাংলাদেশের সব ক্রিকেট ভক্তরা, বাংলাদেশের সব মানুষরা, বিসিবি, সরকার থেকে শুরু করে মিডিয়া সবাই, আপনারা আমাকে যেভাবে সমর্থন করে এসেছেন, আমার ভালো ও খারাপ সময়ে। আশা করি এই সমর্থনটা থাকবে। আর এই সমর্থনটা যদি থাকে, আমি খুব শীঘ্রই ক্রিকেটে ফিরতে পারবো। এবং, আগের থেকে আরও শক্তিশালী ও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।’

বেদনা বুকে পাথর চেপেছে সাকিবের আরেক সতীর্থ মুশফিকুর রহিমেরও। উইকেটরক্ষক-ব্যাটসম্যানও ফেসবুকে লিখেছেন বিজয়ীর মতোই ফিরবেন সবার প্রিয় সাকিব।

‘বয়স ভিত্তিক… আন্তর্জাতিক… ১৮ বছরের উপর একসঙ্গে ক্রিকেট খেলছি… এটা চিন্তা করাও খুব মন খারাপের যে তুমি ছাড়া মাঠে খেলতে হবে। আশা করি খুব শিগগিরই তুমি বিজয়ীর মতো ফিরে আসবে। সবসময়ই আমার এবং পুরো বাংলাদেশের সমর্থন তোমার সাথে আছে।’

Reneta

খুব কাছের মানুষটির দুঃসময়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও বলছেন, খারাপ সময় কাটিয়ে আরও শক্ত হয়েই ফিরবেন সাকিব। ফেসবুক পোস্ট শিশির লিখেছেন, ‘কিংবদন্তিরা রাতারাতি কিংবদন্তি হয় না। তাদের অনেক ঝড়, উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়। খারাপ সময় আসবেই, সেগুলোকে তারা শক্ত মনেই আলিঙ্গন করেন, এবং আমরা সবাই জানি সাকিব আল হাসান কতটা শক্ত প্রকৃতির। এটি এক নতুন যাত্রার শুরু। সে যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। সে চোটের কারণেও ক্রিকেটের বাইরে ছিল, এবং সকলেই দেখেছি কী দারুণভাবে ফিরে এসেছে বিশ্বকাপে। সবকিছুই কেবল একটি সময়ের ব্যাপার মাত্র। সবার ভালোবাসা ও সমর্থনে আমরা অভিভূত। জাতি হিসেবে এ ঐক্যটাই আমাদের দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবাংলাদেশ ক্রিকেটবিসিবিমাশরাফীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জেনেভা ডায়েরি ১ : এত এআইয়ের ভিড়ে আমি মানুষকে খুঁজছি

জুলাই ৯, ২০২৬

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT