চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু না জেনেই ‘লুডু’তে চুক্তিবদ্ধ হয়েছিলাম: অভিষেক বচ্চন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২০
বিনোদন
A A

বলিউডে অনুরাগ বসু পরিচালিত সিনেমা মানেই ক্ষাণিকটা ভিন্ন ধারার চিত্রনাট্য। যেখানে বরাবরই প্রাধান্য পায় মানুষের স্বাভাবিক জীবনের নানান গল্প। তেমন এক গল্প নিয়ে এই গুণী পরিচালক হাজির হতে যাচ্ছেন তার পরবর্তী সিনেমা ‘লুডু’ নিয়ে।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। যে ছবি সম্পর্কে কিছু না জেনেই তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন শুধু একটা কারণে, কী সেটা?

লুডু মুক্তির ঠিক আগ মুহূর্তে এই ছবিতে অভিনয় প্রসঙ্গে অভিষেক বচ্চন বলেন, ‘লুডু’তে অভিনয়ে চুক্তিবদ্ধ হওয়ার আগে এর চিত্রনাট্য সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। এমনকি আমি এই সংক্রান্ত তেমন কিছু জানতেও আগ্রহী হইনি। আর এর মূল কারণ হল অনুরাগ বসু। কারণ আমি বিশ্বাস করি তার পরিচালিত সিনেমার গল্প কখনোই গৎবাঁধা কোন কাহিনী হবে না।

একই সাথে তিনি আরও জানান, ছবিতে যে একজন বাবার চরিত্র আমাকে অভিনয় করতে হবে সেটিও জানা ছিল না আমার। শুধু মাত্র ২০১২ সালে মুক্তি প্রাপ্ত অনুরাগের ‘বারফি’ ছবিটির কারণে আমি তার উপর এতটা ভরসা রাখতে পেরেছি এবং তিনি আমাকে নিরাশ করেননি। আশা করছি, ‘লুডু’ ছবিটির কাহিনী দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং এই দিওয়ালীতে সবাই পরিবার নিয়ে ছবিটি উপভোগ করবেন।

আগামী ১২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘লুডু’ ছবিটি। তারকাবহুল এই সিনেমায় অভিষেক ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, আদিত্য রায় কাপুর, ফাতিমা সানা শেখ, সানায়া মালহোত্রা, পঙ্কজ ত্রিপাঠিসহ আরও অনেকে।

দিন কয়েক আগেই প্রকাশিত হয়েছিল সিনেমাটির ট্রেলার। যার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন এই ছবিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগ বসুঅভিষেক বচ্চনআদিত্য রায় কাপুরনেটফ্লিক্সপঙ্কজ ত্রিপাঠিফাতিমা সানা শেখরাজকুমার রাওলুডুসানায়া মালহোত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

এপ্রিল ২০, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

এপ্রিল ২০, ২০২৬

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

এপ্রিল ২০, ২০২৬

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT