চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিছুটা প্রাপ্তির’ আশায় আর্জেন্টিনার মুখোমুখি বলিভিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
স্পোর্টস
A A

কোপা আমেরিকার শতবর্ষীয় আসরের ‘ডি’ গ্রুপ থেকে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল
নিশ্চিত করা আর্জেন্টিনার বুধবারের প্রতিপক্ষ বলিভিয়া।

এ গ্রুপের অন্য দুই সদস্য চিলি ও পানামার চেয়ে তিন পয়েন্ট ও ৬
গোল ব্যবধানে এগিয়ে থাকা মেসি বাহিনী এ ম্যাচে দুর্ঘটনাবশত হেরে গেলেও শীর্ষে
থেকেই পরবর্তী রাউন্ডে যাবে। অার দুই ম্যাচেই হেরে নিজেদের শেষ ম্যাচ খেলতে
নামা বলিভিয়া চাইবে কিছুটা প্রাপ্তি নিয়ে দেশে ফিরতে।

নীল-সাদাদের কাছে অনেকটাই গুরুত্বহীন এ ম্যাচে দলের সেরা একাদশের অনেককেই হয়তো বিশ্রামে রাখতে চাইবেন জেরার্ডো মার্টিনো। শুক্রবার পানামার বিপক্ষে চোট পাওয়া উইঙ্গার এ্যাঞ্জেলা ডি মারিয়া থাকছেন না, একথা নিশ্চিত করেই বলা যায়। এছাড়াও আসরের প্রথম ম্যাচে হলুদ কার্ড পাওয়া ডিফেন্ডার মার্কোস রোজোকেও নামাতে চাইবেন না মার্টিনো। যদিও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মার্কোস ম্যাচটি খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

Banglabid

এবারের কোপার বিশেষ আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনার জয়রথ চলছে অনুমিতভাবেই। চিলিকে ২-১ গোলে হারিয়ে গত কোপার ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেয়া আলবিসেলাস্তারা। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে। অপরদিকে পানামার কাছে ২-১ গোলের পরাজয়ের পর চিলির কাছেও একই ব্যবধানে পরাজিত হয় বলিভিয়া।   

মার্চে দল দুটির সর্বশেষ দেখায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার আটটায় অনুষ্ঠিতব্য ম্যাচটির আগেই অবশ্য ‘ডি’ গ্রুপ থেকে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চিলি এবং পানামা। সকাল ৬টায় শুরু হতে যাওয়া ওই ম্যাচের দুই প্রতিপক্ষের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে চিলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT