চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের উড়িয়ে ২৫ বছরের দেয়াল পোক্ত করল অজিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জয় যে নিশ্চিত তা তৃতীয় দিনেই করে ফেলেছিল অস্ট্রেলিয়া। চতুর্থদিনে নাথান লায়নের ৪ উইকেটে ভর করে দ্বিতীয় টেস্টে ২৪৭ রানের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ডকে হারায় অজিরা। সেই সঙ্গে সিরিজও পকেটে পুরল তারা। জয়ের জন্য নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে তুলতে হত ৪৮৮ রান। সেই রান তাড়া করতে নেমে কিউইরা ২৪০ রানেই গুটিয়ে যায়।

মেলবোর্নে আধিপত্য নিয়ে জয়ের পরে অস্ট্রেলিয়া তাদের পড়শি দেশের বিরুদ্ধে ২৫ বছর অপরাজিত থাকল। পার্থে দিন রাতের টেস্টে নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারিয়েছিল অজিরা। সিডনিতে শেষ ম্যাচে নিয়মরক্ষার টেস্টে নামতে হবে এবার দুই দলকে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৬৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ১৪৮। ৫ উইকেটে ১৬৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। তাতে ৪৮৮ রানের পাহাড় জমে কিউইদের সামনে। এরপর অজিদের পেস-স্পিন আক্রমণের সামনে হাঁসফাঁস করতে করতে তাদের ইনিংস শেষ হয় ২৪০ রানে।

Banglabid

সকালের সেশনে এদিন জেমস প্যাটিনসন নয় বলের মধ্যে তিন উইকেট দখল করে ফেলেছিলেন। তবে এরপরে চার বিরতিতে নিউজিল্যান্ড ১৩১/৪ তুলে ফেলেছিল। তবে তারপরে লায়ন ফেরান বিজে ওয়াটলিংকে (২২)। এরপরে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম লায়নের বলেই ফ্লিক করতে গিয়ে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন মাত্র ৯ রান করে।

হাত ভেঙে যাওয়ার কারণে ব্যাট করতে নামেননি ট্রেন্ট বোল্ট। এরপরে হাস্যকরভাবে টিম সাউদি রান আউট হয়ে যাওয়ার পরে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট। পার্টটাইম লেগস্পিনার মার্নাস লাবুশানে ১২১ রান করা ব্লান্ডেলকে আউট করে কিউই ইনিংসের সমাপ্তি ঘটিয়ে দেন।

টিম পেইন দুর্দান্ত জয়ের পর জানিয়েছেন, ‘টসে হারার পর থেকে যেভাবে আমরা খেলেছি গোটা টেস্ট জুড়ে, সেটা অবিশ্বাস্য ছিল। কয়েকজনের পারফরম্যান্সের উপরে ভরসা করে থাকার পরে দলের প্রত্যেকেই অবদান রাখছে। দায়িত্ব ভাগ করে নিচ্ছে।’

Reneta

অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে হৃদয় জিতলেন ব্যাটসম্যান টম ব্লান্ডেল। কিউই তারকার দুর্ধর্ষ সেঞ্চুরিতেই অস্ট্রেলিয়ানদের জয় বিলম্বিত হয়। তবে ব্লান্ডেল বাদে নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়তে পারেননি।

অ্যাশেজ সিরিজ ড্র’র পর এই নিয়ে টানা চারটা টেস্ট জিতল অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইভিএম সহায়তায় সশস্ত্র বাহিনীর ৫ সহস্রাধিক সদস্য থাকবে: ইসি

পরবর্তী

বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত

পরবর্তী
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত

ভারতজুড়ে বিক্ষোভে ক্ষতির মুখে পর্যটন শিল্প

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT