চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের অলআউট করে স্বস্তিতে নেই লঙ্কানরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেরদিন আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে হাঁসফাঁস করছিল নিউজিল্যান্ড। লঙ্কান স্পিনার পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। গল টেস্টের দ্বিতীয় দিনে সেটির জবাব আরেক স্পিনারেই দিল কিউইরা। শ্রীলঙ্কাকে অস্বস্তিতে ফেলে দিয়ে ৫ উইকেট নিয়েছেন সফরকারী স্পিনার এজাজ প্যাটেলও।

শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৪৯ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। আগেরদিন বৃষ্টির কারণে ২২ ওভার থাকতেই খেলার ইতি টেনেছিলেন আম্পায়াররা। নতুন দিনে আর মাত্র ১৫ ওভার টিকতে পেরেছে কিউইরা। ৫ উইকেটে ২০৩ রানে দিন শুরু করে যোগ করতে পেরেছে আর ৪৬ রান।

বৃহস্পতিবার পরে নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ২২৭ রান তুলতে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনও পিছিয়ে আছে ২২ রানে। তৃতীয় দিনে নিরোশান ডিকেভেল্লা ৩৯ ও সুরঙ্গা লাকমাল ২৮ রানে লিডের লড়াইয়ে নামবেন।

লাহিরু থিরিমান্নেকে (১০) দ্রুত হারানোর পর এদিন কুশল মেন্ডিসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামলান দিমুথ করুনারত্নে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি স্বাগতিক অধিনায়ক, ফিরেছেন ৩৯ করে। প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে।

ফিফটি করা মেন্ডিসকে (৫০) পরে টেলরের ক্যাচ বানিয়েছেন প্যাটেলই। এরপর ধনঞ্জয়া ডি সিলভা (৫) ও আরেক ফিফটিম্যান অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজকে (৫০) সাজঘরে ফেরার কিউই স্পিনার। পূর্ণ করেন পাঁচ উইকেট শিকার।

৩০ বছর বয়সী স্পিনার দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। এদিন ৭৬ রান খরচায় ধ্বস নামান লঙ্কান ইনিংসে।

Reneta

এরমাঝেই ট্রেন্ট বোল্ট ১ রান করা কুশল পেরেরাকে, আর আকিলা ধনঞ্জয়াকে রানের খাতা খোলার আগেই সমারভিল সাজঘরের পথ দেখালে বিপদে পড়ে স্বাগতিকরা।

সকালে আগেরদিনের ৮৬ রানে ব্যাটিংয়ে আসা রস টেলর কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে, লাকমালের বলে উইকেটরক্ষক ডিকেভেল্লাকে ক্যাচ দেন। শেষদিকে বোল্টের ১৮ রানে আড়াইশর কাছে যায় কিউইরা।

ধনঞ্জয়া আগের দিন নিউজিল্যান্ডের হারানো ৫টি উইকেটই নিয়েছিলেন। এদিন উইকেটের দেখা পাননি। নতুন দিনের সকালে ৪ উইকেট তুলে নিয়ে লেজ মুড়ে দেন সুরঙ্গা লাকমাল। সাউদি হয়েছেন রানআউট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধনঞ্জয়াপ্যাটেললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে জাতীয় শোক দিবস পালিত

পরবর্তী

‘বুক ভরা ভালোবাসা’র সিক্যুয়েল নিয়ে হাজির রাজ

পরবর্তী

‘বুক ভরা ভালোবাসা’র সিক্যুয়েল নিয়ে হাজির রাজ

একাত্তরে থেমে গেলেন বলিউডের বিদ্যা

সর্বশেষ

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT