চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি খৈয়ামের শেষ বিদায়ে তারার মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতের কিংবদন্তি সুরকার মোহাম্মদ জহুর খৈয়াম। সোমবার রাত (১৯ আগস্ট) সাড়ে নয়টার দিকে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।

পঞ্চাশের দশক থেকে নব্বই দশকের বলিউডের ছবির সুপার হিট সব গানের সুর করেছেন খৈয়াম। হিন্দি ফিল্মের পর্দায় গজল বিষয়টি অন্য উচ্চতায় পৌঁছে দেয়ার পেছনেও রয়েছেন খৈয়ামের হাত। তার সুর পেয়ে বহু গান ও গজল বলিউডের সিনেমায় কালজয়ীর মর্যাদা পেয়েছে।

সোমবার তাঁর মৃত্যুর পর থেকেই তাঁকে দেখতে ভিড় করেন বলিউডের অভিনয় ও সংগীত জগতের মানুষেরা। মঙ্গলবার তাঁর শেষ বিদায়ের আগে শেষবারের মতো তাঁকে দেখতে আসেন কিংবদন্তি গীতিকার গুলজার থেকে শুরু করে জাভেদ আখতার, পুনম ডিলন, বিশাল ভরদ্বাজ এবং সোনু নিগমের মতো তারকা ব্যক্তিত্বরা।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় মুম্বাইয়ের আন্ধেরির ফোর বেঙ্গালুস কবরস্থানে দাফন হয় তাঁর।

গত জুলাইয়ের শেষ দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বাইয়ের জুহুতে এক হাসপাতালে ভর্তি ছিলেন খৈয়াম। সে সময় থেকেই আইসিইউ-তে ছিলেন তিনি। তাঁর দেখাশোনা করছিলেন গজল গায়ক তালাত আজিজ। সঙ্গে ছিলেন খৈয়ামের স্ত্রী জগজিৎ কউরও।

অবিভক্ত ভারতের পাঞ্জাবে ১৯২৭ সালের ১৮ ফেব্রুয়ারি জন্ম খৈয়ামের। ছোটবেলা থেকেই হিন্দি ফিল্মের গানের প্রতি টান ছিলো তাঁর। গান শিখতে এক বার বাড়ি ছেড়ে পালিয়ে চলেও আসেন দিল্লিতে। ত্রিশূল, বাজার, উমরাও জান, নুরি, রাজিয়া সুলতান’র মতো ছবির গানগুলোর সুরারোপ করে কিংবদন্তিতে পরিণত হন। জীবদ্দশায় পেয়েছেন জাতীয় পুরস্কার, সংগীত নাটক অ্যাকাডেমি ও পদ্মভূষণ সম্মান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানগুলজারজাভেদ আখতারবলিউডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT