চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর: পাকিস্তানি জঙ্গিদের হামলার আশঙ্কায় ভারতে হাই অ্যালার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তানি হামলার আশঙ্কায় গুজরাটের বন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করেছে ভারত।

সাম্প্রদায়িক অশান্তি বা সন্ত্রাসবাদী হামলা করতে সমুদ্রপথ দিয়ে পাকিস্তানি কমান্ডোরা ভারতীয় অঞ্চলগুলোতে প্রবেশের চেষ্টা করছে, দেশটির নিরাপত্তা এজেন্সির এমন গোপন তথ্যের ভিত্তিতে গুজরাটের সমস্ত বন্দরে বৃহস্পতিবার ওই হাই অ্যালার্ট জারি করা হয়।

গুজরাটের আদানী বন্দর এবং এসইজেডের এক বিবৃতি বলা হয়, উপকূলবর্তী স্টেশন থেকে প্রাপ্ত সঙ্কেত থেকে ধারণা করা হচ্ছে, পাকিস্তানের প্রশিক্ষিত কমান্ডোরা গুজরাটে আক্রমণের জন্য কচ্ছ উপসাগরে প্রবেশ করার চেষ্টা করছে এবং মনে করা হচ্ছে যে ওই বাহিনী পানির তলদেশ থেকে আক্রমণে বিশেষভাবে প্রশিক্ষিত।

এনডিটিভি জানায়, গুজরাট রাজ্যের যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রোধ করার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুন্দ্রা বন্দরে সমস্ত জাহাজে চূড়ান্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং উচ্চ সতর্কতা বজায় রেখে কড়া নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ অঞ্চলে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করার পাশাপাশি উপকূলের কাছাকাছি কোনও সন্দেহজনক ব্যক্তি বা নৌকার সন্ধান মিললেই তৎক্ষণাৎ সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানানো হয়েছে। উপকূল অঞ্চল বরাবর টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি নিকটবর্তী অফিসে বা বাড়িতেও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে সেখানকার বিভিন্ন গাড়িতেও।

অন্যদিকে গত সোমবার ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং গোয়েন্দা সতর্কবার্তা তুলে ধরে দাবি করেন যে, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে পাকিস্তানের ভিত্তিক সন্ত্রাসবাদী দল জইশ-ই-মহম্মদ জলের তলায় হামলার জন্য সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। আমরা এই বিষয়ে কড়া নজর রাখছি এবং আশ্বাস দিতে পারি যে আমরা এ জাতীয় যে কোনও পরিকল্পনা বানচাল করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

৩৭০ অনুচ্ছেদের আওতায় থাকা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকেই ক্রমশই উত্তপ্ত হয়ে আসছে ভারত-পাকিস্তান সম্পর্ক।

ট্যাগ: কাশ্মীরভারত-পাকিস্তান উত্তেজনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনে ছড়ি ঘোরাল বৃষ্টি

পরবর্তী

গণমাধ্যমের সঙ্গে কথা না বলার শর্তে জামিন!

পরবর্তী
মিন্নি-মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

গণমাধ্যমের সঙ্গে কথা না বলার শর্তে জামিন!

‘সরকারি কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে’

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT