চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর ও আসাম নিয়ে মানবাধিকার কাউন্সিল প্রধানের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশেষ মর্যাদা বাতিলের পর ভারতের কাশ্মীরের অবস্থা এবং আসামের এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট।

সোমবার জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪২তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ উদ্বেগের কথা জানান তিনি।

মিশেল ব্যাচেলেট বলেন: বিশেষ মর্যাদা বাতিলের পর নানা পদক্ষেপের কারণে কাশ্মীরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিয়ে ভারত সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন করেছে।

এ সময় কাশ্মীরের জনগণের মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন: ভারত সরকার কাশ্মীরে চলমান শান্তিপূর্ণ সমাবেশ, ইন্টারনেট যোগাযোগের উপর নিষেধাজ্ঞা আরোপ ও স্থানীয় নেতাকর্মীদেরকে আটক করেছে।

কাশ্মীরের জনগণের মানবাধিকারের সুরক্ষায় এবং সম্মান নিশ্চিত করতে ভারত ও পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান ব্যাচেলেট।

তিনি বলেন, ‘বিশেষ করে আমি ভারত সরকারের প্রতি অনুরোধ জানাবো যেন কাশ্মীরের অচলাবস্থা ও কারফিউ তুলে দিয়ে সেখানকার মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয়। যাদের আটক করা হয়েছে তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ কাশ্মীরের ভবিষ্যৎ সিদ্ধান্ত নির্ধারণী যেকোনো ধরণের প্রক্রিয়ায় জনগণের পরামর্শ ও অংশগ্রহণ অনেক গুরুত্বপূর্ণ।’  

Reneta

গত আগস্টের শুরুর দিকে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত সরকার। এরপর থেকে সেখানে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অন্যদিকে গত ৩১ আগস্ট আসামের এনআরসি (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) তালিকা প্রকাশ করার পর যে ১৯ লাখ মানুষ বাদ পড়েছে তাদের অনিশ্চয়তার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কাউন্সিলের প্রধান।

এনআরসির বিষয়ে উদ্বেগ জানিয়ে মিশেল ব্যাচেলেট বলেন, ‘এনআরসি তালিকা থেকে বাদ পড়াদেরকে আপিলে করার সুযোগ, নির্বাসন না করা এবং বাদ পড়ারা যাতে রাষ্ট্রহীন না হয়ে পড়ে সে বিষয়ে আমি ভারত সরকারের প্রতি অনুরোধ জানাই।’

নাগরিক তালিকা প্রকাশের পর এসব প্রশ্ন ঘুরলেও আসাম সরকার গত বছর খসড়া তালিকার পর একটা বিবৃতি দিয়েছিল। তখন বলা হয়েছিল, তালিকা থেকে বাদ দেয়া হলেও এনআরসি ভুক্ত নয় এমন ব্যক্তিদের আসাম সরকার সকল ধরনের আইনি সহায়তা দিয়ে সাহায্য করবে।

তবে কেন্দ্রীয় সরকার অবশ্য আগেই বলেছে, যাদের নাম আসামের চূড়ান্ত নাগরিক তালিকায় স্থান পায়নি সে সমস্ত ব্যক্তিদের জন্য আইনি বিকল্প শেষ না হওয়া পর্যন্ত বিদেশি বলে গণ্য করা হবে না।আসাম-নাগরিকত্ব তালিকা-আসামের নাগরিক

এমন প্রেক্ষাপটে নাগরিক তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা আপিলের জন্য ৬০ থেকে ১২০ দিন সময় পাবেন। আপিল আবেদনের শুনানির জন্য রাজ্যে কমপক্ষে ১ হাজার ট্রাইব্যুনাল গঠন করা হবে। এরই মধ্যে অবশ্য ১০০ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আরও ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মধ্যে গঠন করা হবে।

এসব ট্রাইব্যুনালে হেরে গেলে যে কেউ উচ্চ আদালতে যেতে পারবেন। সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে বন্দীশিবিরে নেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে আসাম সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT