চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরের গোলাপি চা: তৈরিতে সময় লাগে চার ঘণ্টা, স্বাদে-গন্ধে আলাদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
লাইফস্টাইল
A A
কাশ্মীরি গোলাপি চা তৈরির প্রক্রিয়া, চার ঘণ্টা সময় লাগে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীর কেবল প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই বিখ্যাত নয়। তুষার আচ্ছাদিত পাহাড় পর্বত, নীল নদী আর আলাদা সংস্কৃতির বাইরেও অনেক কিছুই রয়েছে সেখানে। সেখানকার হরেক রকমের খাবারের স্বাদ অনেকেরই জিভে লেগে আছে। সেগুলোর মধ্যে অন্যতম কাশ্মীরের চা।

সেই চা বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো, এর উপাদান একেবারেই আলাদা। স্বাদে-গন্ধে চেনা চায়ের মতো নয় বরং বেশ আলাদা।

গোলাপি চা ও বেকড স্যান্ডউইচের ছবি, কাশ্মীরের ঐতিহ্যবাহী পানীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

বর্তমানে কাশ্মীরের উপত্যকা ছাড়িয়ে এ গোলাপি চা পাড়ি দিয়েছে পাকিস্তান-আফগানিস্তান, চীনসহ দক্ষিণ এশিয়ার নানা দেশে। এমনকি, সুদূর আমেরিকার মাটিতেও ওই গোলাপি চায়ে চুমুক দিচ্ছেন অনেকে।

অনেকের কাছে তা ‘নুন-চা’। কেউ বা আবার একে চেনেন ‘গুলাবি চায়’ বলে। কাশ্মীরের স্থানীয়দের মতে, গোলাপি চা-পানে বেশ উপকারিতাও রয়েছে। এই চায়ের মূল উপকরণ বলতে গ্রিন টি, লবণ এবং বেকিং সোডা। চায়ে লবণ থাকার ফলে তা পান করলে পাহাড়ি এলাকায় ডিহাইড্রেশন কম হয়।

কফি বা চা তৈরির জন্য পানির ফোটানো, বাংলার ঐতিহ্যবাহী পাত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

খানিকটা তেতো হলেও তাতে থাকে অনেকটা লবণাক্তভাব। ফলে প্রতিদিনের লিকার চা বা দুধ-চিনি দিয়ে চায়ে চুমুক দিতে অভ্যস্তদের কাছে এটি অবশ্যই অন্য স্বাদের মনে হবে।

কাশ্মীরের গোলাপি চায়ের স্বাদ যেমন অপরিচিত, তা তৈরির পদ্ধতিও আলাদা। বিভিন্ন সাময়িকীর তথ্যমতে, প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানিতে গ্রিন টি এবং এক চিমটি বেকিং সোডা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। বেকিং সোডার কারণেই চায়ের রং গোলাপিতে পরিণত হয়। তবে সাথে সাথে তা হয় না। গ্রিন টি-তে বেকিং সোডা দিয়ে পানি ফোটালে তা রং বদলে প্রথমে বাদামি রঙের হয়ে যায়। এর পর চায়ে গাঢ় মেরুন রং আসতে থাকে।

গোলাপি চা তৈরির জন্য কাশ্মীরের ঐতিহ্যবাহী পদ্ধতি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাপি চা তৈরি করতে যেমন পাকা হাতের প্রয়োজন, তেমন এর পিছনে কিছুটা বিজ্ঞানও রয়েছে। বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, হালকা অ্যাসিডিক এই চায়ে অম্লরোধে সাহায্য করে সোডিয়াম বাইকার্বোনেট (বেকিং সোডা)। সেই সঙ্গে এর কষটে ট্যানিনের ঝাঁঝও কমিয়ে দেয়।

একটি আন্তর্জাতিক পত্রিকায় দাবি, ‘কাশ্মীরি চায়ে পলিফেনল অনেকটা ফেনোলসালফথালেইন-এর মতো কাজ করে। যেটি ফেনল রেড বলেও পরিচিত।’ চায়ের রং বদলে বার্গন্ডি হওয়ামাত্র সেই রং ধরে রাখতে পাত্রে বরফ বা ঠান্ডা পানি ঢালা হয়। এরপর তাতে দুধ মেশালে গোলাপি রং দেখা যায়।

চায়ের রং বদল হওয়ামাত্রই সঙ্গে সঙ্গে তা পরিবেশন করা হয় না। এর পরেও চা তৈরি বাকি। তখন একটি হাতায় এই পানীয় ভরে তা চায়ের পাত্র থেকে অন্য পাত্রে বার বার উঁচু-নিচু করে ঢালা হয়। বার বার একই পদ্ধতিতে চা ঢালার ফলে তাতে বাতাস ঢুকে বেশ ফেনা ফেনা হয়ে ওঠে। অনেকটা কফি মেশিনে তৈরি কফির মতো। তখনই পরিবেশন করা হয় গ্রাহকের কাছে।

লন্ডনের এক চা-বিক্রেতার দাবি,পানীয় তৈরির পর তা হাতায় ভরে উঁচু-নিচু করে চার ঘণ্টা ধরে বার বার ঢালা না হলে এর আসল স্বাদই পাওয়া যাবে না। গোলাপি চা তৈরির বৈচিত্র্যময় পদ্ধতি ও সময়ের কারণে চা পানকারীর আগ্রহ আরো বাড়িয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তার শূন্যতা তাকে বার বার ফিরিয়ে আনে

পরবর্তী

নিউজিল্যান্ডে সিরিজ ড্র করে ফিরছে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে সিরিজ ড্র করে ফিরছে বাংলাদেশ

অসুস্থ রোগী ও ডাক্তার হাসপাতাল কক্ষে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবদেহে প্রথমবারের মতো শূকরের হৃৎপিণ্ড সফল প্রতিস্থাপন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT