চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মির সীমান্তে জঙ্গি নিধনে ‘সার্জিক্যাল অপারেশন’ নিয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

কাশ্মিরে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা বাহিনীর ‘সার্জিক্যাল অপারেশন’ বা বিশেষ অভিযানে বেশ কয়েকজন জঙ্গি এবং ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ভারতীয় সেনা কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে ওই অভিযানে কমপক্ষে ৩৮-৪০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু বিশ্ব গণমাধ্যমে জঙ্গি নিহত হওয়ার কোনো খবর এখনো আসেনি।

জঙ্গি দমনেই এই বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ভারতের একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জানান,‘পাকিস্তান ভিত্তিক জঙ্গি হামলা ঠেকাতেই এই বিশেষ অভিযান চালানো হয়। এতে বেশ কয়েকজন জঙ্গি এবং তাদের মদদদাতা হতাহত হয়’।

তবে ভারতের এই বক্তব্য নাকচ করে পাকিস্তানের দাবি,‘ বিনা উস্কানিতে পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালানো হয় এবং এতে তাদের দুই সেনা সদস্য নিহত হয়’।

Banglabid

ভারত-পাকিস্তানের সীমান্ত লাইন অব কন্ট্রােলের (এলওসি) পাশে ভারতীয় সেনারা অভিযান চালায়। বুধবার দিবাগত রাতে ওই অভিযানের সময় গােলাগুলিতে পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপির) বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনও এক প্রতিবেদনে এ খবর জানায়।

কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে হামলার ঘটনায় দু’দেশের উত্তেজনার মধ্যেই গোলাগুলি ও হতাহতের এই খবর এলো।

ডন জানায়, বৃহস্পতিবার আইএসপিরের দেয়া বিবৃতি বলা হয়- রাত আড়াইটায় গোলাগুলি শুরু হয়ে চলে সকাল ৮টা পর্যন্ত।

Reneta

বিবৃতিতে বলা হয়, ‘এলওসি’র বাহিমার, হটসপিং এবং লিপা সেক্টরে ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলিবর্ষণের পর পাকিস্তানি সেনারা তার উপযুক্ত জবাব দিয়েছে।’

সম্প্রতি কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী বলে অভিযোগ ভারতের। তবে বরাবরই অভিযোগ নাকচ করেছে পাকিস্তান।উভয় দেশ ২০০৩ সালে সীমান্তে অস্ত্রবিরতি চুক্তি করলেও তা কোনো দেশই মানছে না। একে অপরকে দায়ী করে মাঝে মধ্যেই গুলি চালায় দু’দেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মিরভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT