চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাল স্মরণসভায় কালিকার গাওয়া গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ২১, মার্চ ২০১৭
বিনোদন
A A
কালিকাপ্রসাদ ভট্টাচার্য

কালিকাপ্রসাদ ভট্টাচার্য

‘এ কূল আর ও কূল হারাইলে দুকূল/ কবে ফুটিবে মন তোর বিয়ার ফুল?/ আগে পুড়িবে মন তোর মাথার চুল/ শ্বশুরবাড়ি হবে রে তোর নদীর কূল।’ শবযাত্রার এই গানটি কালিকাপ্রসাদ ভট্টাচার্য কম্পোজ করেন ‘বিসর্জন’ ছবির জন্য। নচিকেতা চক্রবর্তী তাঁর আবেগ আর অভি়জ্ঞতা দিয়ে গেয়েছেন গানটি।

আজ মঙ্গলবার সকালে কলকাতায় ‘বিসর্জন’ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, আগামীকাল বুধবার সন্ধ্যায় কলকাতার নন্দন চত্বরে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মরণসভা আয়োজন করা হয়েছে। ওখানে ‘বিসর্জন’ ছবির এই গানটি তিনি রিলিজ করবেন।

কালিকাপ্রসাদকে স্মরণ করে ছবির প্রযোজক সুপর্ণকান্তি করাতি জানান, কালিকা বলেছিলেন, ‘বিসর্জন আমার প্রথম ছবি, তাই পারিশ্রমিক নেব না, রিলিজের পর…।’

এবার পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিসর্জন’। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ভারতের বাংলা গানের এ সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী ও দোহার গানের দলের কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তাই ছবিকে ছাপিয়ে কালিকার চলে যাওয়া বেশি বড় হয়ে উঠেছে এখন।

‘বিসর্জন’ ছবিতে জয়া আহসান

‘বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়; শতভাগ মৌলিক গল্প। পদ্ম গ্রামের বিধবা মেয়ে। তার জীবনসংগ্রাম, প্রেম। এমন একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যার কোনো সংজ্ঞা নেই। রয়েছে দুই বাংলার কথা। আমি তো বলব অনেক দিন পর একটা সত্যিকারের প্রেমের গল্প দেখবেন দর্শক।’ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন জয়া আহসান।

‘বিসর্জন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায়।

Reneta

‘রাজকাহিনী’র পর কলকাতায় জয়ার নতুন ছবি ‘বিসর্জন’। এবারই প্রথম কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। বললেন, ‘পরিচালক কৌশিকদার সঙ্গে অবশ্যই প্রথম কাজ। কিন্তু বছর চারেক আগে অরিন্দম শীলের “আবর্ত” ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি।’

‘বিসর্জন’ ছবিতে জয়া আহসান

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কালিকাপ্রসাদ ভট্টাচার্যজয়া আহসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT