বিনোদন

কাল সকালে রফিকুল আলম ও স্মরণের গান

কাল সকালে রফিকুল আলম ও স্মরণের গান

রফিকুল আলম ও স্মরণ

চ্যানেল আইয়ে কাল সোমবার সকালে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে গান করবেন বরেণ্য সংগীতশিল্পী রফিকুল আলম আর ক্ষুদে গানরাজের তারকা স্মরণ। দুই প্রজন্মের এই দু’জন শিল্পী মুক্তিযুদ্ধ আর দেশের গান শোনাবেন। অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল সাড়ে সাতটায়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সাফি। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু ও জামাল রেজা।

বিষয়:গানে গানে সকাল শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…