আর মাত্র একদিন পর প্রমাণ মিলবে রণবীর কাপুর ঐশ্বরিয়া রায়ের ঘনিষ্ঠতা সর্ম্পকে। করণ জোহর পরিচালিত বহুল প্রত্যাশিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র পরবর্তী গান ‘বুলাইয়া’। অার যে গানেই দেখা যাবে ‘রকস্টার’ রণবীর কাপুর ও সাবেক বিশ্বসন্দুরী ঐশ্বরিয়ার রসায়ন।
ঐশ্বরিয়া ও রণবীরের কেমিস্ট্রি নিয়ে যখন বলি টাউনসহ বচ্চন পরিবারের আলোচনা ঠিক তখনি এ সিনেমার টাইটেল গান ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেয়েছিল। গানটিতে ঐশ্বরিয়া ও রণবীরকে তেমন ঘনিষ্ঠতায় না দেখা গেলেও ‘বুলাইয়া’ রোমান্টিক গানে নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবে দর্শক। আর এমন আভাস দিলেন বলিবোদ্ধারা।
তবে বলি পাড়ার একটি অংশ মনে করেন, বচ্চন পরিবারের সকলেই প্রফেশনাল অভিনেতা। আর ঐশ্বরিয়ার সিদ্ধান্তের বিষয়ে কেউই হস্তক্ষেপ করবেন না। কিন্তু অনেকে আবার বলছেন, ঐশ্বরিয়ার এমন ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না স্বয়ং অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। তবে স্বামী অভিষেক বচ্চন এ বিষয়ে নিয়ে কোনো কথাই বলছেন না।
ত্রিভুজ প্রেম নিয়ে নির্মিত এ ছবিতে স্পেশাল স্ক্রিনে দেখা যাবে কিং শাহরুখ খানকে। যিনি ঐশ্বরিয়ার স্বামীর ভূমিকায় থাকবেন। ছবিতে যেখানে শাহরুখের মৃত্যুর পরই নাকি রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন ঐশ্বরিয়া রায় বচ্চন।
সিনেমাটিতে আরো অভিনয় করছেন ফাওয়াদ খান ও ইমরান আব্বাস নাকভি। এ ছাড়া একটি ক্যামিও দৃশ্যে দেখা গেছে লিসা হেইডনকে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।








