চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কালো ছত্রাক’ সংক্রমণে চোখ হারাচ্ছেন করোনা রোগীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মিউকরমাইসিস বা কালো ছত্রাকের সংক্রমণ দেখা দিচ্ছে। এই সংক্রমণ খুবই ভয়াবহ। ছত্রাকটি সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসে আক্রমণ করে।

দেশটির সরকার ডাক্তারদের সংক্রমণের লক্ষণ বিষয়ে জানতে বলেছে। সম্প্রতি ভয়াবহ সংক্রমণের হার অনেক বেড়ে গেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, যেসব ডাক্তার করোনাআক্রান্ত রোগীদের চিকিৎসা করছে তারা বলেছে, যাদের ডায়াবেটিস আছে বা যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম তাদের প্রাথমিক লক্ষণগুলোর দিকে নজর রাখতে হবে। সেগুলো হলো, সাইনাসের ব্যথা বা মুখের এক দিকে নাক বন্ধ, একদিকে মাথাব্যথা, ফুলে উঠা বা অবশ হয়ে যাওয়া, দাঁতে ব্যথা এবং দাঁত নড়ে যাওয়া।

তারা এও বলেছেন, কালো ছত্রাকের কারণে নাকের উপরে কালো দাগ বা ফ্যাকাশে হয়ে যেতে পারে, দৃষ্টি ঝাপসা বা দুটি করে দেখা যেতে পারে, বুকে ব্যথা, শ্বাস নিতে সমস্যা এবং কাশির সঙ্গে রক্ত যেতে পারে। এসবই ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কযুক্ত।

এই ছত্রাক সংক্রমণে বেশি আক্রান্ত হচ্ছে করোনারোগীরা। বিশেষ করে যাদের চিকিৎসার সময়ে স্টেরয়েড ব্যবহার করা হয়েছে এবং যারা দীর্ঘ সময় হাসপাতালের আইসিইউতে কাটিয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।

করোনা সংক্রমণ তীব্র হলে চিকিৎসা করার সময় স্টেরয়েড যেমন ডেক্সামিথাসন ব্যবহারের ফলে ডায়াবেটিস আরো বেড়ে যেতে পারে। ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড ডেনিং বলেন, আরো বেশ কিছু দেশ যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রিয়া, ব্রাজিল ও মেক্সিকোতেও ছত্রাকটির সংক্রমণ দেখা গেছে। কিন্তু ভারতে সংখ্যাটা সবচেয়ে বেশি।

Reneta

ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে সংক্রমণ সব থেকে বেশি। আইসিএমআরের বিজ্ঞানী অপর্ণা মুখার্জী বলেন, কালো ছত্রাক সংক্রমণ নিয়ে আতঙ্কিত হলে হবে না, বরং সচেতন হতে হবে কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকালো ছত্রাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT