চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালাইয়ে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ

শফিউল বারী রাসেলশফিউল বারী রাসেল
৫:৩৭ অপরাহ্ন ১২, অক্টোবর ২০২১
- সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A

পুকুরপারে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করেছে।

মঙ্গলবার রাতে জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ধনুট গ্রামে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ৩০ বছর আগে ধুনুট গ্রামের মৃত আ. হাকিমের ছেলে সাদেক আলী বাবুর সাথে বিয়ে হয় বিলকিসের। বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করে আসছিলো বিলকিসকে। প্রায়ই কলহ-বিবাদ লেগেই থাকতো তাদের পরিবারে। ঘটনার দিন সোমবার দিবাগত রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে বাড়ির পাশে একটি পুকুরে এক প্রতিবেশী মাছ ধরতে গিয়ে বিলকিসের ভাসমান লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এসময় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে বিলকিসের মরদেহ দেখতে পায়।

এসময় নিহত স্ত্রীর স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে পার্শ্ববর্তী থল গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নিহতের ভাই মনজুরুল আলম বলেন, এদের পারিবারিক কলহের বিচার কয়েকবার করা হয়েছে। এর আগেও তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। আমি আমার বোনের হত্যার বিচার চাই।

আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মন্ডল বলেন, তিন সন্তানের জননী বিলকিসের পারিবারিক কলহের বিষয়টি নিয়ে আমি নিজেও বহুবার বিচার করেছি। ইতিপূর্বেও তাকে হত্যার জন্য অনেকবার চেষ্টা করেছে বাবু।

Reneta

উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াজেদ আলী মন্ডল বলেন, নিহতের পরিবারের সদস্যের মাধ্যমে জানতে পারি
আমার ইউনিয়নে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। জনপ্রতিনিধি হিসেবে এর সুষ্ঠু তদন্তসহ ঘাতক স্বামীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, মৃত ব্যক্তির বড় ভাই মনজুরুল আলম স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ এনে বাদী হয়ে থানায় মামলা করলে আটককৃত অভিযুক্তকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জয়পুরহাটস্ত্রী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT