‘আমাকে নিয়ে আর কতো ষড়যন্ত্র করবি? আর কতো ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কতো ছোটলোকই করাবি? আর কতো ধোঁকা দিবি মানুষকে?’ কারও উপর ক্ষিপ্ত হওয়া এমন লেখা পাওয়া গেল এই সময়ের নায়িকা বুবলির ফেসবুক স্ট্যাটাসে।
শনিবার বুবলি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যা দেখে বোঝা যাচ্ছে কারও উপর খুবই ক্ষিপ্ত হয়েছেন তিনি। তবে ওই স্ট্যাটাসে কারও নাম প্রকাশ করেননি বুবলি।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বুবলি আরও বলেন- ‘তোর মুখের ভাষা, কথা বার্তা, আচার আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর। আর আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কী? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? রাখ…এটাই পারবি তুই, সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্ট হাসি দিয়ে বাজে কথা বলে, মানুষকে ব্ল্যাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ। করতে থাক, আল্লাহ আছেন একজন। তবে একটা কথা মনে রাখিস জোর করে আর ছোটলোকই করে, ব্ল্যাকমেইল করে অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনই কিছু হয় না। হয়তো সাময়িক কিন্তু স্থায়ী না। কথায় আছে কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না। তাই তোর কাজই কামড়ানো। ছোটলোক কোথাকার তোর নাম উচ্চারণ করারও রুচি নেই। ছি!’
স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই আলোচনা আর সমালোচনার মুখে রয়েছেন বুবলি। তবে হঠাৎ করে কেন বুবলীর এমন ক্ষিপ্ত স্ট্যাটাস তা জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
অবশ্য এমন আলোচনায় নতুন নন তিনি। অভিষেক থেকে শুরু করে সবসময়ই যেন আলোচনার খাতায় নাম রয়েছে তার।
এবারের ঈদে মুক্তি পেয়েছে এই নায়িকার ‘রংবাজ’ এবং ‘অহংকার’ নামের দুটি ছবি।








