বিনোদন

কার্তিক-সারার রসায়নে মুগ্ধ ভক্তরা

প্রেমিক প্রেমিকা শান্তিপূর্ণ মুহূর্তে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা শান্তিপূর্ণ মুহূর্তে বসে আছেন, একে অপরের পাশে, ঘরে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের বহু চর্চিত জুটি সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। এই জুটি একসঙ্গে কাজ করেছেন ‘লাভ আজ কাল’ ছবিতে। তাই ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ দর্শকের। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ‘লাভ আজ কাল’ ছবিতে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের রসায়ন দেখতে ভক্তরা। আজ বৃহস্পতিবার সকালে প্রকাশ পেয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার।

সারা আলি খানের ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়া পোস্টারটি ক্যাপশনে লেখা হয়েছে, ‘বীর এবং জো এর সঙ্গে পরিচিত হয়ে নিন। আমাদের ওয়ান্ডারল্যান্ডে স্বাগতম। কাল প্রকাশ পাবে ছবির ট্রেলার!’

ছবির পোস্টার প্রকাশ পাওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া শুরু হয়েছে। অনেক ভক্তই কমেন্ট করেছেন যে ছবিটি ব্লকবাস্টার হিট হবে। সারা এবং কার্তিককে দারুণ মানিয়েছে বলেও কমেন্ট করেছেন অনেক ভক্ত।

‘লাভ আজ কাল’ ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে।

বিষয়:ইমতিয়াজ আলি কার্তিক আরিয়ান লাভ আজ কাল সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…