চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কার্ডিয়াক রোগ কমিয়ে আনতে প্রতিরোধের ওপর জোর দিতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২২
স্বাস্থ্য
A A

কার্ডিয়াক চিকিৎসায় বাংলাদেশ অনেক এগিয়েছে। এই পরিপ্রেক্ষিতে দিন দিন চিকিৎসার চাহিদাও বাড়ছে। তবে এখন বেশি জোর দিতে হবে প্রতিরোধের ওপর এবং একই সাথে খরচ কমিয়ে আনার ওপর।

শুক্রবার ৭ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর উদ্যোগে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিষয়ক কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ পর্যন্ত ৭৫ হাজার ক্যাথ ল্যাব প্রসিডিউর করেছে যা এদেশের চিকিৎসায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালিক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নাভাদা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল প্রফেসর অব মেডিসিন অধ্যাপক ডা. চৌধুরী এইচ আহসান। অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়।

কনফারেন্সের চেয়ারপারসন হিসেবে বক্তব্য দেন ইব্রাহিম কার্ডিয়াক এন্ড রিসার্চ ইনস্টিটিউটের কার্ডিওলজির বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালটেন্ট এম মাকসুমুল হক।

Reneta

কনফারেন্সে দেশের বিভিন্ন হাসপাতালের প্রায় ৪শ’ জন হৃদরোগ চিকিৎসক উপস্থিত ছিলেন। কনফারেন্সে দেশ এবং বিদেশের বিভিন্ন খ্যাতনামা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞসহ অন্যান্য চিকিৎসকগণ বৈজ্ঞানিক প্রবন্ধ কেস স্ট্যাডি উপস্থাপন করেন। তাছাড়া ইব্রাহিম কার্ডিয়াকের দুটি লাইভ ইন্টারভেনশন কেস দেখানো হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হৃদরোগ চিকিৎসা সেবা দান করে জনগণের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ইতমধ্যে ৭৫,০০০ ক্যাথ ল্যাব প্রসিডিউর সম্পন্ন করেছে। এ উপলক্ষে কনফারেন্সে কেক কেটে এই সফলতা উদযাপন করা হয়।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একেএম মুহিবুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন এর মহাসচিব অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বোর্ড অব এডভাইজার্স এর চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশীদসহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও বিভিন্ন হাসপতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাগণ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরার্ডের দলে যোগ দিলেন কৌতিনহো

পরবর্তী

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পরিবেশ মন্ত্রী

পরবর্তী

জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পরিবেশ মন্ত্রী

ধর্ষণ

পুলিশ মেসে তরুণীকে ধর্ষণ, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT