চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি কারিনা হতে চান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ন ৩০, জুলাই ২০১৭
বিনোদন
A A
কারিনা স্কুটি

কারিনার সেই বিয়ের পোশাকের আদলে তৈরি পোশাক ভাড়া পাওয়া যায় মাত্র ৫০ রুপিতে।

২০০৯ সালের ‘থ্রি ইডিয়টস’ ছবিটি ব্যাপক সাড়া জাগিয়েছিল। ছবির একটি দৃশ্যও আজও ভক্তদের মনে পরে। আর তা হলো ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে বউয়ের সাজে কারিনা কাপুর হলুদ রঙের একটি স্কুটি চালাচ্ছিলেন। মজার বিষয় হলো, কারিনার সেই স্কুটি এখন লেহ লাদাখে আসা ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ। আর সেখানে গিয়ে কারিনার হয়ে উঠতে খরচ করতে হবে মাত্র ৫০ রুপি।

‘থ্রি ইডিয়টস’-এর সেই বিখ্যাত দৃশ্যটির শুটিং হয়েছিল লাদাখের প্যাংগন লেকে। চারদিকে পাথরের পাহাড় আর নীল হ্রদের মাঝখানে সাদা মেঘের ভেলা। উচ্চতার কারণে জায়গাটিতে অক্সিজেনের স্বল্পতা থাকে। তবে তাতেও থেমে থাকেনি শুটিং। থেমে থাকে না টুরিস্টদের আনাগোনাও। স্কুটিতে বসে ছবি তোলেন অসংখ্য টুরিস্ট। এমনকি কারিনার সেই বিয়ের পোশাকের আদলে তৈরি পোশাক ভাড়া পাওয়া যায়। মাত্র ৫০ রুপি খরচ করলেও হওয়া যায় কারিনা। ভক্তরা সেখানে কারিনা সেজে ছবি তোলেন বলে জনপ্রিয় এই ট্যুরিস্ট স্পটের নাম হয়ে গেছে ‘কারিনা স্কুটি’।

তৈমুরের জন্মের পরে বেশ কিছু দিন বিরতিতে ছিলেন কারিনা। নিজেকে আগের ফিগারে ফিরিয়ে আনার জন্য দিনরাত পরিশ্রম করছেন। কিছুদিনের মধ্যেই শুরু হবে তার নতুন ছবি ‘ভিরে দি ওয়েডিং’ ছবির কাজ। ছবিতে কারিনার সঙ্গে অভিনয় করছেন সোনম কাপুর। মিড-ডে।

Jui  Banner Campaign
ট্যাগ: কারিনাথ্রি ইডিয়টসভ্রমণলাদাখস্কুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT