বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন রসায়ন নতুন জুটি হিসেবে অভিষেক হয়েছে কারিনা কাপুর খান ও অর্জুন কাপুরের। ‘কি অ্যান্ড কা’ শিরোনামের এ ছবিটির মধ্য দিয়ে নতুন কেমিস্ট্রি দেখার অপেক্ষায় রয়েছে বলিউড প্রেমীরা। ভাই রণবীর কাপুরের সঙ্গে কোনো ছবি না করলেও তারই সহকর্মী অর্জুনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন কারিনা।
সম্প্রতি কারিনা ও অর্জুনের রোমান্স দৃশ্য এভাবেই ধরা পড়েছে এবং বলিবোদ্ধাদের ধারনা, খুব ঘটা করেই নতুন এ জুটির আগমন ঘটবে।
চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য কারিনা ও অর্জুনের রোমান্স ভরা সেই ছবি।






