অনিল কাপুর আর সুনিতার মেয়ে রিয়া কাপুর ছবি তৈরি করেছেন। নাম ‘ভিরে দি ওয়েডিং’। ছবির নায়িকা কারিনা কাপুর গর্ভকালীন সময়েই এই ছবির কাজ করেন। তিনি যেমন, সেভাবেই ছবিতে দেখানো হয়েছে।
শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছেন কারিনা। হয়তো মে মাসেই। কিন্তু নতুন ছবির ব্যাপারে কথা আছে কারিনার।
জানা গেছে, এখন একটি ছবির জন্য নাকি তাকে ৬ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হবে। ছবিটি পরিচালনা করবেন করণ জোহর। আরও অবাক করা ব্যাপার হলো, এই ছবির প্রযোজক হিসেবেও নাকি কারিনাকেই দেখা যেতে পারে।
কারিনার মাতৃত্বকালীন ছুটি শেষ। ছেলে তৈমুর বড় হচ্ছে। এখন কারিনার চলচ্চিত্রে ফিরতে আর তার বাধা নেই। তবে কারিনা ফিরতে চাচ্ছেন বড় চমক দিয়ে। যদি ৬ কোটি পারিশ্রমিকের খবর সত্যি হয়, তাহলে এটা বলিউডের জন্য উদাহরণ তৈরি করবে। মুম্বাই মিরর।







